shono
Advertisement
Amit Shah

বাঙালি অস্মিতায় শান! প্রথম দফার 'মার্কশিট' দিয়ে শাহী বার্তা, 'বাঙালিই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী'

শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকের শুরুতেই অমিত শাহ এত সুষ্ঠুভাবে নির্বাচনে  অংশগ্রহণের জন্য জনতাকে ধন্যবাদ জানান। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
Published By: Subhankar PatraPosted: 02:25 PM Apr 24, 2026Updated: 04:12 PM Apr 24, 2026

প্রথমদফার ভোটে ১১০ আসন পাবে বিজেপি। দ্বিতীয়দফাতেও তারা জিতবে। এই বার্তা দিয়ে বাঙালি অস্মিতায় জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি জিতলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন? সেই জবাবে এবার এককদম এগিয়ে শাহের উত্তর, "৫ তারিখের পর বাংলা মাধ্যমে পড়া, বাংলায় জন্ম নেওয়া, বাঙালিই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।

Advertisement

তৃণমূল বারবার অভিযোগ তোলে বিজেপি বহিরাগত। দিল্লি থেকে বাংলা চলবে না। এই আক্রমণের জবাব ভোট পর্বের শুরু থেকে বিজেপি প্রচার করছে মুখ্যমন্ত্রী হবে বঙ্গ বিজেপির নেতা। শুক্রবার অমিত শাহ বাংলার অস্মিতাকে হাতিয়ার করে আবার বললেন, "শাহ বলেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, ৫ তারিখের পর বাংলা মাধ্যমে পড়া, বাংলায় জন্ম নেওয়া, বাঙালিই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।’’

শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকের শুরুতেই অমিত শাহ এত সুষ্ঠুভাবে নির্বাচনে  অংশগ্রহণের জন্য জনতাকে ধন্যবাদ জানান। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অমিত শাহ। তাঁর বক্তব্যে উঠে আসে ৯০ শতাংশের বেশি ভোটদানের হারের কথা। সেই সূত্র ধরে শাহর আত্মবিশ্বাসী মন্তব্য, ‘‘এই মতদানের হার থেকেই স্পষ্ট, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।” কিন্তু প্রশ্ন হল, কীসের ভিত্তিতে ১১০ আসন জেতা নিয়ে আত্মবিশ্বাসী হলেন? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি জানালেন, ‘‘প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এখানে প্রবল। অনেকদিন পর বাড়ির মহিলারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছে। তাঁরা সকলে দুর্নীতি থেকে মুক্তি চান। ভোটদানের হার এত বেশি। এসব পর্যালোচনা করেই আমরা সংখ্যাটা বুঝতে পেরেছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement