shono
Advertisement
West Bengal Assembly Election

ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! নগদ-সহ গ্রেপ্তার চাঁচোলের বিজেপি প্রার্থীর ভাই

প্রথম দফায় মোট ১৬ টি জেলায় হবে ভোট। তার মধ্যে রয়েছে চাঁচোল।
Published By: Tiyasha SarkarPosted: 10:44 PM Apr 21, 2026Updated: 11:44 PM Apr 21, 2026

ছাব্বিশে সুষ্ঠু নির্বাচন (West Bengal Assembly Election) করতে মরিয়া কমিশন। সেই কারণে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। সর্বত্র চলছে জোর তল্লাশি। সেই তল্লাশিতেই এবার নগদ টাকা-সহ ধরা পড়লেন চাঁচোলের বিজেপি প্রার্থী রতন দাসের ভাই। তাঁর সঙ্গে থাকা নগদের পর্যাপ্ত কারণ দেখাতে না পারায় তাঁকে গ্রেপ্তার করেছে সিএপিএফ।

Advertisement

প্রথম দফার নির্বাচনের আর বাকি মাত্র একদিন। এই দফায় মোট ১৬ জেলার ১৫২টি আসনে হবে ভোট গ্রহণ। তার মধ্যে রয়েছে মালদহের চাঁচোলও। স্বাভাবিকভাবেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। চলছে নাকা চেকিং। জানা যাচ্ছে, এদিন মালদহের বড়োই গ্রাম পঞ্চায়েতের খুশিদা এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন সিএপিএফরা। সেই সময় চাঁচোলের বিজেপি প্রার্থী রতন দাসের ভাইয়ের কাছে মেলে নগদ ২ লক্ষ ৭৯ হাজার টাকা। কোথা থেকে আনা হয়েছিল টাকা, উদ্দেশ্য কী, তা জানাতে পারেনি ওই যুবক। সেই কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল। যদিও এবিষয়ে এখনও প্রার্থী বা দলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, প্রথম দফায় যে ১৬ টি জেলায় ভোট রয়েছে সেগুলো হল-আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং,  উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,  মালদহ,  মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement