shono
Advertisement
Dilip Ghosh

ভোটের আগেই 'নতুন' সরকারের শুভেচ্ছা! খোলের তালে নেচে নববর্ষকে স্বাগত দিলীপের

দিলীপ এদিন সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানান।
Published By: Jaba SenPosted: 05:29 PM Apr 15, 2026Updated: 05:41 PM Apr 15, 2026

নববর্ষের দিন কীর্তনের তালে তাল মিলিয়ে নাচলেন খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। খড়গপুর শহরের ইন্দা এলাকায় দিলীপকে নাচতে দেখে থমকে যান পথচারীরা। নববর্ষ পালন করার পাশাপাশি বাংলায় ভোট (West Bengal Assembly Election) হওয়ার আগেই 'নতুন' সরকার গঠনের জন্য মানুষকে শুভেচ্ছা জানান তিনি।

Advertisement

দিলীপ এদিন সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি আরও জানান, "নতুনভাবে বছরটা শুরু করছি আমরা। এটি কোনও পার্টির প্রচার নয়, সব মহিলারা হলুদ শাড়ি পড়ে এসেছেন। শঙ্খের ধ্বনিতে, কীর্তনের তালে তালে নববর্ষের ব়্যালির আয়োজন করা হয়েছে। এর মধ্যে বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। নববর্ষ যে রকম হওয়া উচিত ঠিক সেরকমই। নতুন বছরে নতুন সরকারের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

বলে রাখা ভালো, বিতর্ক যেন পিছু ছাড়ে না দিলীপ ঘোষের। তিনি মর্নিং ওয়াকে বেরলেই নাকি বিজেপির দু’জন অনুগামী বেড়ে যায়। বঙ্গ বিজেপিতে এ নাকি প্রাচীন প্রবাদ। স্পষ্টবক্তা, খানিকটা ঠোঁটকাটাই বলা যায়। তবে তাঁর কথাবার্তা, চালচলনে যা সবথেকে স্পষ্ট, তা হল – লড়াই। রাজনীতির জমিতে তিনি ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে জানেন। মাঝে সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা না গেলেও আসন্ন বিধানসভা নির্বাচনে খড়গপুর আসন থেকে বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই ফের চেনা মেজাজে দেখা যাচ্ছে দিলীপকে। একাধিক বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে উঠে আসছেন তিনি। কখনও 'বুলডোজার' তো কখনও 'দেশদ্রোহী' একাধিক বিতর্কিত মন্তব্য করে তিনি সমালোচনার শিকার হচ্ছেন। এবার নতুন বছরের শুরুতে কীর্তনের তালে নাচতে দেখা গেল দিলীপকে। নববর্ষের ব়্যালি থেকে খড়গপুরের মানুষের সঙ্গে জনসংযোগও সারেন তিনি। পাশাপাশি ভোটের আগেই 'নতুন' সরকার গঠনের জন্য মানুষকে শুভেচ্ছা জানালেন দিলীপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement