shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election

রাতের শহরে টাকা পাচার! ভোটের মুখে নেতাজিনগরে উদ্ধার প্রায় ৩৮ লক্ষ, তদন্তে আয়কর বিভাগ

শনিবার রাতে নেতাজিনগর এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় আলিপুরের দিক থেকে একটি গাড়ি আসে। সন্দেহ হওয়ায় চালকে গাড়ি থামাতে বলেন আধিকারিকরা। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা।
Published By: Subhankar PatraPosted: 12:36 PM Apr 05, 2026Updated: 03:49 PM Apr 05, 2026

ভোটের মুখে রাতের শহরে বিপুল নগদ পাচারের ছক? নেতাজিনগর থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে উদ্ধার প্রায় ৩৮ লক্ষ টাকা। রাতে পুলিশ ও এসএসসির যৌথ তল্লাশিতে এই বিপুল অর্থ উদ্ধার হয়েছে। এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাতে নেতাজিনগর এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় আলিপুরের দিক থেকে একটি গাড়ি আসে। সন্দেহ হওয়ায় চালককে গাড়ি থামাতে বলেন আধিকারিকরা। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা। আশুতোষ আগরওয়াল নামে এক ব্যক্তিকে আটক করে জেরা করা হয়।

এত টাকা কোথায়, কেন নিয়ে যাওয়া হচ্ছিল? সেই সংক্রান্ত প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি চালক। অভিযোগ এই টাকা পাচার করা হচ্ছিল। কিন্তু কোথায়? তা জানার চেষ্টা করছে পুলিশ। টাকা উদ্ধারের পর আয়কর বিভাগকে খবর দেওয়া হয়। নিয়ম মেনে টাকা তুলে দেওয়া হয়েছে আধিকারীকদের হাতে। তারা তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নিয়ম মেনে টাকা আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। টাকার মালিককে তলব করা হবে। তিনি টাকার প্রমাণ দিতে পারলে তা ফেরত পাবেন। না হলে সেই টাকা জমা পড়বে সরকারের ঘরে। তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement