shono
Advertisement
West Bengal Assembly Election

ভোটের মুখে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার অশালীন চ্যাট ভাইরাল! 'প্রলয়' নন্দীগ্রামে

রাজ্য তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, "বিজেপি মহিলা বিদ্বেষী এটা বারবার প্রমাণিত হয়েছে। এবার নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল যিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং অমিত শাহর সঙ্গে ছবিতে দেখা গিয়েছে তাঁর অশালীন ভিডিও ভাইরাল হয়েছে। যা একটি ন্যক্কারজনক ঘটনা।''
Published By: Kousik SinhaPosted: 08:57 AM Apr 21, 2026Updated: 09:08 AM Apr 21, 2026

আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। ভোট রয়েছে উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি আসনে। তার মধ্যে রয়েছে 'হাইভোল্টেজ' নন্দীগ্রামও। একেবারে ভোটের মুখে  শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতার সঙ্গে এক মহিলার অশালীন চ্যাট ভাইরাল হতেই চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসতেই ধিক্কার জানিয়েছেন জেলার বুদ্ধিজীবী মহল।

Advertisement

জানা গিয়েছে, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল। তাঁর বিরুদ্ধেই এক মহিলার সঙ্গে অশালীন চ্যাট করার অভিযোগ। আর সেই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একদিকে মহিলার সঙ্গে ফোনে প্রলয় পাল কথা বলছেন আর অপরদিকে চ্যাট বক্সে অশালীন ছবি পাঠাচ্ছেন।

তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল। তাঁর বিরুদ্ধেই এক মহিলার সঙ্গে অশালীন চ্যাট করার অভিযোগ। আর সেই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।

যদিও ভোটের মুখে এগুলো তৃণমূলের চক্রান্ত বলে বিজেপির দাবি। এ বিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, "বিজেপি মহিলা বিদ্বেষী এটা বারবার প্রমাণিত হয়েছে। এবার নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল যিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং অমিত শাহর সঙ্গে ছবিতে দেখা গিয়েছে তাঁর অশালীন ভিডিও ভাইরাল হয়েছে। যা একটি ন্যক্কারজনক ঘটনা। যাঁরা মহিলাদের সঙ্গে এমন অশালীন আচরণ করেন তাঁদের বিধানসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে।"

এদিকে বিজেপি নেতা প্রলয় পালের বক্তব্য, "আমায় বদনাম করার চেষ্টা হচ্ছে। আসলে প্রচার করছে।" এমন কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি বিজেপি নেতার। তবে ভোটের মুখে সমাজমাধ্যমে বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো 'প্রলয়' নন্দীগ্রামে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement