shono
Advertisement

Breaking News

Swapna Barman

অবসরের পরও ছাড় নেই! ডোপ টেস্টে ব্যর্থ তৃণমূলে যোগ দেওয়া অ্যাথলিট স্বপ্না, বড় শাস্তির সম্ভাবনা

রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত যেন অ্যাথলিট স্বপ্না বর্মনের জীবনে দুঃস্বপ্ন ডেকে এনেছে।
Published By: Subhajit MandalPosted: 11:56 AM Aug 21, 2026Updated: 11:56 AM Aug 21, 2026

রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত যেন অ্যাথলিট স্বপ্না বর্মনের জীবনে দুঃস্বপ্ন ডেকে এনেছে। রাজনীতিতে যোগের পর একের পর এক ধাক্কা নেমে এসেছে তাঁর জীবনে। বাবাকে হারিয়েছেন, ভোটে হেরেছেন, বাড়িতে আগুনও লেগেছে। এবার কেরিয়ারেও বড়সড় ধাক্কা। ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন ভারতকে এশিয়াডে সোনা এনে দেওয়া অ্যাথলিট। চমকপ্রদভাবে স্বপ্না আগেই অবসর ঘোষণা করেছেন। কিন্তু অবসরের পরও তাঁকে শাস্তির মুখে পড়তে হতে পারে।

Advertisement

২৯ বছরের স্বপ্নার রক্তের নমুনায় নিষিদ্ধ অ্যানাবোলিক- অ্যন্ড্রোজেনিক স্টেরয়েড বোল্ডেনন পাওয়া গিয়েছে। মানবদেহের টেস্টোস্টেরনের মাত্রা হ্রাসকারী হিসেবে পরিচিত ড্রাগ হল বোল্ডেনন। যা ক্রীড়াক্ষেত্রে নিষিদ্ধ। ন্যাশনাল অ্যান্টি ডোপিং সংস্থা সূত্র বলছে, স্বপ্নাকে এবার তলব করা হবে। তাঁকে দ্বিতীয়বার রক্তের নমুনা দিতে বলা হবে। দ্বিতীয়বার পরীক্ষায় ফের ব্যর্থ হলে তাঁকে স্থায়ীভাবে নির্বাসনের শাস্তি দিতে পারে নাডা। এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনাজয়ীকে ইতিমধ্যেই সাময়িক ভাবে নির্বাসিত করেছে জাতীয় ডোপ-বিরোধী সংস্থা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এমনিও খেলাধুলো সম্পর্কিত কোনও কার্যকলাপে যুক্ত থাকতে পারবেন না স্বপ্না।

চমকপ্রদভাবে স্বপ্না বর্মন ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন। তিনি কয়েকবছর আগে পর্যন্ত কোচিং করাতেন, এখন সেটাও করান না। বস্তুত রাজ্যে পালাবদলের পর থেকে স্বপ্না আড়ালে। খেলাধুলোর সঙ্গে কোনওরকম যোগাযোগ তো নেই-ই, প্রতিবেশীদের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ নেই।

কিন্তু সম্প্রতি অবসরের কথা ঘোষণা করলেও বাঙালি অ‌্যাথলিটের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া অব‌্যাহত থাকবে বলেও স্পষ্ট করেছে নাডা। জাতীয় ডোপ-বিরোধী সংস্থা বলছে, স্বপ্নাকে এরপর তলব করা হবে। তিনি চাইলে নিজের রক্তের B স্যম্পল দিতে পারেন। তাতেও যদি দোষী প্রমাণিত হন, তাহলে তাঁকে স্থায়ীভাবে দীর্ঘমেয়াদি নির্বাসনে পাঠানো হবে। যদি ভবিষ্যতে কোনও দিন স্বপ্না অবসর ভাঙেন, তাহলে সব সব শাস্তি ফের কার্যকর হবে। কেউ অবসর নিচ্ছে মানেই সব শাস্তি মকুব হয়ে যেতে পারে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement