shono
Advertisement
Birbaha Hansda's Mother

হাই জাম্প প্রতিযোগিতায় চমক বীরবাহার ষাটোর্ধ্ব মা চুনীবালার, আবু ধাবিতে জিতলেন পুরস্কার

আবু ধাবিতে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড মাস্টার্স গেম ২০২৬'-এ জোড়া স্বর্ণপদক জিতে বাংলার মুখোজ্জ্বল করেন তারকেশ্বরের বুল্টি রায়ও।
Published By: Sayani SenPosted: 05:56 PM Feb 17, 2026Updated: 06:08 PM Feb 17, 2026

রাজনীতির ময়দানে নিজের দক্ষতার আগেই প্রমাণ দিয়েছেন। ক্রীড়াক্ষেত্রেও বিরাট সাফল্য রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার মা চুনীবালার। 'আবু ধাবি মাস্টার্স ২০২৬'-এ হাই জাম্প প্রতিযোগিতায় তৃতীয় হলেন তিনি। এর আগে ইতালি, শ্রীলঙ্কাতে গিয়েও জয় ছিনিয়ে আনেন ষাটোর্ধ্ব চুনীবালা।

Advertisement

ঝাড়খণ্ডি আন্দোলনের প্রবাদপ্রতীম নেতা তথা দু’বারের প্রাক্তন বিধায়ক প্রয়াত নরেন হাঁসদা এবং প্রাক্তন বিধায়ক চুনীবালা হাঁসদার মেয়ে বীরবাহা হাঁসদা। তাঁর মা চুনীবালা হাঁসদা লড়াকু মহিলা। ঝাড়খণ্ড পার্টির সদস্য ছিলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের বিনপুর বিধানসভা কেন্দ্রে ২০০৬ সাল থেকে ২০১১ পর্যন্ত বিধায়ক ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন তাঁর মেয়ে বীরবাহা। আর তারপরই মেয়েকে জেতাতে সেবার ঝাড়গ্রাম বিধানসভা আসনে জেতাতে কোনও প্রার্থীও দেননি তিনি। সেই ষাটোর্ধ্ব চুনীবালাই ক্রীড়াক্ষেত্রে অসামান্য। 'আবু ধাবি মাস্টার্স ২০২৬'-এ হাই জাম্প প্রতিযোগিতায় তৃতীয় হলেন তিনি।

'আবু ধাবি মাস্টার্স ২০২৬'-এ হাই জাম্প প্রতিযোগিতায় তৃতীয় বীরবাহা হাঁসদার মা চুনীবালা। নিজস্ব চিত্র

বলে রাখা ভালো, গত ৫ ফেব্রুয়ারি থেকে আবুধাবিতে শুরু হয়েছে 'ওয়ার্ল্ড মাস্টার্স গেম ২০২৬', যেখানে অংশ নিয়েছে ভারত-সহ ৪২টি দেশ। আবু ধাবিতে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড মাস্টার্স গেম ২০২৬'-এ জোড়া স্বর্ণপদক জিতে বাংলার মুখোজ্জ্বল করেন তারকেশ্বরের বুল্টি রায়। ৪১টি দেশের প্রতিযোগিদের পিছনে ফেলে, ১০০ এবং ৪০০ মিটার হার্ডলস-এ সোনা এবং ২০০ মিটার হার্ডলস-এ রৌপ্য পদক জয় করে নিয়েছেন তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকার বাসিন্দা বুল্টি রায়। এর আগেও তিনি বেশ কয়েকবার সোনা জিতেছেন আন্তজাতিক প্রতিযোগিতায়। আগামী ১৮ ফেব্রুয়ারি হাওড়ায় পৌঁছনোর কথা বুল্টির। ওইদিনই তারকেশ্বরের বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। ফোনে জানান, বহু মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আজ তিনি এই সাফল্য অর্জন করতে পেরেছেন, সবার কাছে তিনি কৃতজ্ঞ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement