shono
Advertisement
Anush Agarwalla

জার্মানিতে রুপোলি সাফল্য, এশিয়ান গেমসের আগে স্বপ্ন দেখাচ্ছেন কলকাতার অশ্বারোহী

সিডিআই হ্যাগেনের ড্রেসেজ ইভেন্টে রুপো পেয়েছেন তিনি। ইউরোপের ঐতিহ্যপূর্ণ ইকুয়েস্ট্রিয়ান মিটগুলির মধ্যে অন্যতম জার্মানির হ্যাগেনের এই মিটে তিনি ৭০.৯৪ স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেন।
Published By: Prasenjit DuttaPosted: 03:24 PM Apr 25, 2026Updated: 03:24 PM Apr 25, 2026

জার্মানিতে রুপোলি সাফল্য কলকাতার ইকুয়েস্ট্রিয়ান অনুশ আগরওয়ালার। সিডিআই হ্যাগেনের ড্রেসেজ ইভেন্টে রুপো পেয়েছেন তিনি। ইউরোপের ঐতিহ্যপূর্ণ ইকুয়েস্ট্রিয়ান মিটগুলির মধ্যে অন্যতম জার্মানির হ্যাগেনের এই মিটে তিনি ৭০.৯৪ স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেন। এশিয়ান গেমসের আগে স্বপ্ন দেখাচ্ছেন অনুশ। 

Advertisement

২৬ বছর বয়সি এই অশ্বারোহীর ঘোড়ার নাম ফ্লোরিয়ানা। তাকে নিয়েই আন্তর্জাতিক কেরিয়ারে বড় সাফল্য অনুশের। লোয়ার স্যাক্সনির হ্যাগেনের লুটিংহফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। বিশ্বের সেরাদের ভিড়ে ফ্লোরিয়ানার সঙ্গে অনুশের অসাধারণ বোঝাপড়ায় মুগ্ধ প্রত্যেকে। তাঁদের পারফরম্যান্সে টেকনিক্যাল দক্ষতা নিখুঁত পর্যায়ে ছিল। এশিয়ান গেমসের আগে ভালোই প্রস্তুতি সারছেন অনুশ।

ফ্লোরিয়ানার সঙ্গে সাফল্য নিয়ে অনুশ বলেন, "এমন ফলাফলে আমাদের পারস্পরিক বোঝাপড়ারই প্রমাণ। হ্যাগেনে পারফরম্যান্সে আমি খুবই খুশি। গোটা সময় ফ্লোরিয়ানা আত্মবিশ্বাসী ছিল। যে জিনিসগুলো অনুশীলন করেছিলাম, তা ঠিকভাবে কাজে লাগাতে পেরেছি। জার্মানির মতো দেশে এই সাফল্য পাওয়া খুবই স্পেশাল। এখানে এই ইভেন্টকে খুবই গুরুত্ব দেওয়া হয়। দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। এই মোমেন্টাম ধরে রাখতে চাই।"

আন্তর্জাতিক অশ্বারোহী জগতে নিজের অবস্থান মজবুত করছেন অনুশ। ফ্লোরিয়ানার সঙ্গেও তাঁর জুটি ইতিমধ্যেই নজর কাড়ছে। এই রুপোজয় তাঁর আন্তর্জাতিক র‌্যাঙ্কিংকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি আগামী প্রতিযোগিতাগুলিতে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা অনুশকে নিয়ে আশাবাদী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার