shono
Advertisement
India's Hockey World Cup

কাটল না ৩২ বছরের অভিশাপ! হকি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচেই ঝুলে ভারতের ভবিষ্যৎ

ভারতের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।
Published By: Arpan DasPosted: 12:08 PM Aug 18, 2026Updated: 12:08 PM Aug 18, 2026

৩২ বছরের অভিশাপ কাটাতে ব্যর্থ হলেন হরমনপ্রীত সিংরা। সোমবার পুরুষদের এফআইএইচ হকি বিশ্বকাপের গ্রুপের দ্বিতীয় ম্যাচে এগিয়ে গিয়েও ভারত ২-৪ ব্যবধানে পরাস্ত হল ইংল্যান্ডের কাছে। এই হারের ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তাটা কঠিন করে ফেলল ভারত। এখন পাকিস্তান ম্যাচ 'ডু অর ডাই' হরমনপ্রীতদের জন্য।

Advertisement

১৯৯৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হকি বিশ্বকাপে শেষবার জিতেছিল ভারত। তারপর আর কখনও বিশ্বকাপে ব্রিটিশদের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি তারা। এবারের বিশ্বকাপে ভারতীয় দল স্বপ্ন দেখেছিল ইংল্যান্ডকে হারানোর। কিন্তু স্বপ্ন অধরাই থেকে গেল। অথচ একটা সময় এদিন ভারতীয় দল ভালোই পারফর্ম করেছিল। ম্যাচের প্রথম গোলটা অবশ্য ইংল্যান্ডই করে। ১৩ মিনিটে নিকোলাস বান্দুরাকের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভারত।

১৬ মিনিটে ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের গোলে সমতায় ফিরে আসে তারা। এবং ২৪ মিনিটে দিলপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু বিরতির পর খেলার চিত্রটাই বদলে যায়। ইংল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৩৮ মিনিটে স্টুয়ার্ট রাশমেয়ারের গোলে সমতায় ফিরে আসে ব্রিটিশরা। ৪২ মিনিটে হেনরি ক্রফটের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন নিকোলাস।

ভারতের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচে জয় পেলে অথবা ড্র করলে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে। কিন্তু হারলে ভারতকে ছিটকে যেতে হবে। এই মুহূর্তে ভারতের পয়েন্ট ২ ম্যাচে ৩। আছে দ্বিতীয় স্থানে। পাকিস্তান চতুর্থ স্থানে, পয়েন্ট ১।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement