Advertisement
২০২৬-এ ভ্রমণের পরিকল্পনা? জেনে নিন আপনার রাশির 'লাকি ডেট'
অনেকেই মনে করেন, ভ্রমণের পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন, টাইমিং বা ভাগ্যের একটা বড় ভূমিকা থাকে। কখনও ট্রিপে গিয়ে সব কিছু স্মুথলি হয়ে যায়। আবার কখনও সব ঠিকঠাক থাকার পরেও মন ভরে না। এর নেপথ্যে কি লুকিয়ে কোনও বিশেষ রহস্য? রাশি অনুযায়ী ভ্রমণের সেরা দিন কোনটি? তা জানেন কি?
মেষ রাশি (মার্চ ২১ - এপ্রিল ১৯): মেষ রাশির জাতক-জাতিকারা সব সময় নতুন কিছু করতে ভালোবাসেন। আপনার পছন্দ ঐতিহাসিক স্থান। ভ্রমণের জন্য আপনার সেরা তারিখ হল ১, ৯ এবং ১৮। ১ তারিখ মাসের শুরু, তাই নতুন উদ্যমে যাত্রা শুরু করতে পারেন। সোলো ট্রিপে বিশেষ সাফল্য মিলবে। ৯ তারিখ ভ্রমণ করলে নতুন কিছু শেখার সুযোগ পাবেন। আর ১৮ তারিখে আপনার আত্মবিশ্বাস বাড়বে।
বৃষ রাশি (এপ্রিল ২০ - মে ২০): বৃষ রাশির জাতক-জাতিকারা আরামদায়ক ভ্রমণ পছন্দ করেন। আপনার পছন্দ সমুদ্র। ভ্রমণের জন্য আপনার সেরা তারিখ হল ৬, ১৫ এবং ২৪ তারিখ। ৬ তারিখ ভ্রমণের সময় আপনাকে আরামদায়ক অভিজ্ঞতা দেবে। কাছেপিঠে ভ্রমণ আপনার জন্য শুভ। ১৫ তারিখ ভ্রমণ করলে নতুন মানুষের সঙ্গে আলাপ ঘটবে। ২৪ তারিখটা আপনারর জন্য ব্যতিক্রমী। এদিন যেকোনও কাজেই সাফল্য পাবেন।
মিথুন রাশি (মে ২১ - জুন ২০): মিথুন রাশির জাতক-জাতিকারা রোমাঞ্চকর ভ্রমণ পছন্দ করেন। আপনার পছন্দের তালিকায় রয়েছে জঙ্গল। ভ্রমণের জন্য আপনার জন্য সেরা তারিখ হল ৫, ১৪ এবং ২৩ তারিখ। ৫ তারিখ ভ্রমণের সময় আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে। ১৪ তারিখ ভ্রমণের সময় আপনাকে আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে সাহায্য করবে। আর ২৩ তারিখটা ভ্রমণের সময় আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে।
কর্কট রাশি (জুন ২১ - জুলাই ২২): কর্কট রাশির জাতক-জাতিকারা শান্ত পরিবেশ পছন্দ করেন। আপনি আধ্যাত্মিক স্থান পছন্দ করেন। ভ্রমণের জন্য আপনার জন্য সেরা তারিখ হল ২, ৭ এবং ২০ তারিখ। ২ তারিখ ভ্রমণের সময় আপনাকে শান্ত পরিবেশ দেবে। ৭ তারিখ ভ্রমণের সময় আপনাকে আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে সাহায্য করবে। আর ২০ তারিখটা ভ্রমণের সময় আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে।
সিংহ রাশি (জুলাই ২৩ - আগস্ট ২২): সিংহ রাশির জাতক-জাতিকারা বিলাসবহুল ভ্রমণ পছন্দ করেন। বিদেশ ভ্রমণ আপনার ললাটে জ্বলজ্বল করছে। ভ্রমণের জন্য আপনার সেরা তারিখ হল ১, ১০ এবং ২৮। ১ তারিখ ভ্রমণের সময় আপনাকে বিলাসবহুল অভিজ্ঞতা দেবে। ১০ তারিখ ভ্রমণ করলে পরিবারের সান্নিধ্য পাবেন। আর ২৮ তারিখ ভ্রমণে নতুন কোনও মানুষের সঙ্গে পরিচয় হতে পারে।
কন্যা রাশি (আগস্ট ২৩ - সেপ্টেম্বর ২২): কন্যা রাশির জাতক-জাতিকারা সুপরিকল্পিত ভ্রমণ পছন্দ করেন। ভ্রমণের জন্য আপনার সেরা তারিখ হল ৩, ৫ এবং ১৭ তারিখ। ৩ তারিখ ভ্রমণ করলে প্রিয় বন্ধুর সান্নিধ্য পাবেন। ৫ তারিখ ভ্রমণ করলে দারুণ খুশির অভিজ্ঞতা অর্জন হবে। আর ১৭ তারিখে ভ্রমণ করলে সম্পর্কের দৃঢ়তা বাড়বে।
তুলা রাশি (সেপ্টেম্বর ২৩ - অক্টোবর ২২): তুলা রাশির জাতক-জাতিকারা নান্দনিক ভ্রমণ পছন্দ করেন। ভ্রমণের জন্য আপনার জন্য সেরা তারিখ হল ৬, ৯ এবং ২১। ৬ তারিখ ভ্রমণে জ্ঞান বাড়বে। ৯ তারিখ ভ্রমণের সময় ভালো খবর পেতে পারেন। আর ২১ তারিখ ভ্রমণে জীবনের নয়া কোনও দরজা খুলে যাবে।
বৃশ্চিক রাশি (অক্টোবর ২৩ - নভেম্বর ২১): বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা রহস্যময় ভ্রমণ পছন্দ করেন। ভ্রমণের জন্য আপনার জন্য সেরা তারিখ হল ৮, ১১ এবং ২২ তারিখ।
ধনু রাশি (নভেম্বর ২২ - ডিসেম্বর ২১): ধনু রাশির জাতক-জাতিকারা দুঃসাহসিক ভ্রমণ পছন্দ করেন। পাহাড় হোক পর্বত। কিংবা ফরেস্ট। সবেতেই আপনি স্বাচ্ছন্দ। ভ্রমণের জন্য আপনার জন্য সেরা তারিখ হল ৩, ১২ এবং ৩০ তারিখ।
মকর রাশি (ডিসেম্বর ২২ - জানুয়ারি ১৯): মকর রাশির জাতক-জাতিকারা শৃঙ্খলাবদ্ধ ভ্রমণ পছন্দ করেন। এডুকেশন ট্রিপসের জন্য আপনি সদা প্রস্তুত। ভ্রমণের জন্য আপনার জন্য সেরা তারিখ হল ৪, ৮ এবং ২৬ তারিখ। ৪ তারিখ ভ্রমণে জ্ঞান অর্জন হবে। ৮ তারিখে ভ্রমণ করলে পুরনো সঙ্গীকে কাছে পেতে পারেন। ২৬ তারিখে ভ্রমণে সম্মান বাড়বে।
Published By: Buddhadeb HalderPosted: 08:51 PM Feb 28, 2026Updated: 09:20 PM Feb 28, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
