Advertisement
পুলিশের ম্যারাথনে অভিষেক, দৌড়লেন কতটা রাস্তা?
ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী ইশা দে।
রবিবার ছিল কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। অংশগ্রহণকারী ছিল প্রায় ২৫ হাজার। শুধু পুলিশকর্তা, পুলিশ কর্মী নয়, অংশ নিয়েছিলেন তারকারাও। ছবি: অরিজিৎ সাহা।
হাফ ম্যারাথন ছিল চাঁদের হাট। হাজির ছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কালো শার্ট, সাদা ট্রাউজার্স পরে ১০ কিলোমিটার ছোটেন অভিষেক। ৩৬ বছর বয়সি অভিষেকের এই ফিটনেসের প্রশংসা করছেন ওয়াকিবহাল মহল।
হাফ ম্যারাথন ছিল তিনটি পর্যায়ে। ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার। ইচ্ছেমতো অংশ নেওয়া যায়। ছবি: অরিজিৎ সাহা।
ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী ইশা দে। ছবি: অরিজিৎ সাহা।
Published By: Paramita PaulPosted: 02:14 PM Jan 21, 2024Updated: 03:45 PM Jan 21, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
