Advertisement
ব্রিগেডে সব ঠিক আছে তো? নিজে হেঁটে র্যাম্প পরীক্ষা করলেন অভিষেক
রাত পোহালেই তৃণমূলের জনগর্জন সভা। প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো মানচিত্র মিলিয়ে দেখে নিলেন অভিনব র্যাম্পের প্রস্তুতি।
এবারের সভায় অভিনব মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চ থেকে লম্বা র্যাম্পে হেঁটে মানুষের মাঝে পৌঁছে যাবেন মমতা, অভিষেক।
শনিবার সেই র্যাম্পেও নিজে হেঁটে পরীক্ষা করে দেখে নেন অভিষেক। তার পর কর্ডলেস মাইক্রোফোন হাতে নিয়ে আওয়াজ পরীক্ষা করেন।
মূল মঞ্চের পটভূমিতে থাকছে বিশাল ‘এলইডি ডিসপ্লে বোর্ড’। এরকম তিনটি দেওয়াল থাকবে। তার নিচে লেখা, ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন— তৃণমূলই করবে অধিকার অর্জন’।
Published By: Paramita PaulPosted: 08:44 PM Mar 09, 2024Updated: 09:07 PM Mar 09, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
