Advertisement
শুভমানের সঙ্গে বিয়ের গুঞ্জন রিধিমা পণ্ডিতের, কে এই অভিনেত্রী ?
বলিউডে এখনও ছবি পাননি রিধিমা পণ্ডিত। তবে টেলিপর্দায় কিন্তু দারুণ হিট অভিনেত্রী। বলিপাড়ার নানা পার্টিতেও দেখা যায় তাঁকে। সেই রিধিমাই এবার খবরের শিরোনামে।
হ্যাঁ, শুভমান গিলের সঙ্গে নাম জড়িয়ে রিধিমা এখন হটকেক। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়ছেন শুভমান ও রিধিমা। তা কে এই রিধিমা।
বিনোদন জগতে একেবারেই নতুন রিধিমা। তাঁকে দেখা গিয়েছে, 'বহু হামারি রজনীকান্ত', 'ফিয়ার ফ্যাক্টর', 'খতরো কে খিলাড়ি'র মতো ধারাবাহিকে।
হঠাৎ করেই রটে গেল ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার শুভমান গিল নাকি বিয়ে করছেন। সঙ্গে রটে গেল সারা আলি খান বা সারা তেন্ডুলকর নয়, শুভমানের পাত্রী বলিউডের আরেক অভিনেত্রী রিধিমা পণ্ডিত।
Published By: Akash MisraPosted: 05:21 PM Jun 01, 2024Updated: 05:34 PM Jun 01, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
