Advertisement
শাড়ির আভিজাত্য নিয়ে 'মেট গালা'য় আলিয়া ভাট, ছবি থেকে চোখ ফেরানো দায়
ডিজাইনার সব্যসাচীর এই শাড়ি তৈরি করতে লেগেছে দেড়শোরও বেশি কারিগর।
'মেট গালা' মানেই ফ্যাশন প্যারেড। এবারের থিম গার্ডেন অফ টাইম। আর তাতেই বাজিমাত করলেন আলিয়া ভাট। শাড়ির আভিজাত্য নিয়ে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউডের 'গাঙ্গুবাই'।
নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার, মডেল ও হলিউড তারকাদের দেখা যায় এখানে। এই নিয়ে দ্বিতীয়বার 'মেট গালা'য় হাঁটলেন আলিয়া।
এবারের 'মেট গালা'র থিম 'গার্ডেন অফ টাইম'। এই থিমে শুধুমাত্র টাইমলেস কিছুই মানায়। সেই কারণেই শাড়ির কথা ভাবেন আলিয়া। আর এর জন্য ডিজাইনার সব্যসাচীর থেকে ভালো আর কেই বা হতে পারে!
Published By: Suparna MajumderPosted: 09:02 AM May 07, 2024Updated: 05:18 PM May 07, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
