Advertisement
ইটালিতে স্বপ্নের বিয়ে অক্ষয়ের নায়িকার! মুহূর্তরা বন্দি ক্যামেরায়
বরফঘেরা সুইজারল্যান্ডে হলিউড অভিনেতার সঙ্গে বাগদান সারেন নায়িকা।
বরফঘেরা সুইজারল্যান্ডে সেরেছিলেন বাগদান। ইটালিতে স্বপ্নের বিয়ে সারলেন অক্ষয় কুমারের 'সিং ইজ ব্লিং' সিনেমার নায়িকা এমি জ্যাকসন। এমনই খবর শোনা গিয়েছে।
ব্রিটেনে জন্ম এমির। মডেলিংয়ের সূত্রেই তাঁর ভারতে আসা। তার পরই বলিউডে ছবির অফার। 'এক দিওয়ানা থা', 'সিং ইজ ব্লিং'-এর মতো ছবিতে নজর কেড়েছেন এমি।
এক সময় অভিনেত্রী স্মিতা পাটিলের ছেলে প্রতীক বব্বরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এমি। তবে সে সম্পর্ক খুব বেশিদিন টেকেনি।
২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত লন্ডনে ছিলেন এমি। সেই সময় তিনি প্রেম করতেন জর্জ পানাইয়োতুর সঙ্গে। ২০১৯ সালে জর্জের সন্তানের মা হন এমি।
Published By: Suparna MajumderPosted: 07:01 PM Aug 23, 2024Updated: 07:03 PM Aug 23, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
