Advertisement
৪ দশক পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পোল্যান্ডে মোদি, রইল ঐতিহাসিক সফরের নানা মুহূর্ত
'ভারত বিশ্ববন্ধু' , পোল্যান্ডের মাটি থেকে বলেন প্রধানমন্ত্রী মোদি।
বুধবার ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টা নাগাদ পোল্যান্ডের রাজধানী ওয়ারশর বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। ছবি- পিটিআই
৪৫ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পোল্যান্ডে গিয়েছেন মোদি। বিমানবন্দরে রাজকীয় অভ্যার্থনা জানানো হয় তাঁকে। ছবি- পিটিআই
হোটেলে গরবা নাচের মাধ্যমে স্বাগত জানানো হয় মোদিকে। নৃত্যশিল্পীদের মধ্যে ছিলেন পোলিশরাও। সকলের সঙ্গে এক ফ্রেমে নমো। ছবি- পিটিআই
মোদির আগমনে উচ্ছ্বসিত পোল্যান্ডের অনাবাসী ভারতীয় ও পোলিশরা। হোটেলে একসঙ্গে মোদিকে স্বাগত জানান সকলে। শিশুদের সঙ্গে খোশ মেজাজে ধরা দেন ভারতের প্রধানমন্ত্রী। ছবি- পিটিআই
বুধবার রাতেই মোদি দেখা করেন অনাবাসী ভারতীয়দের সঙ্গে। ভাষণে তিনি বলেন, "আজকের ভারত বিশ্ববন্ধু।" ছবি- প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল
প্রধানমন্ত্রী মোদিকে সামনে থেকে দেখে উচ্ছ্বসিত সকলে। তাঁর সঙ্গে হাত মেলানোর পাশাপাশি ছবি তুলতেও এগিয়ে আসেন সকলে। ছবি- প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল
পোল্যান্ডে পৌঁছে মন্টে ক্যাসিনো যুদ্ধের স্মৃতি সৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি। ছবি- প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল
ওয়ারশয়ে অবস্থিত ভারতের জামনগরের জাম সাহেবের স্মৃতি সৌধেও শ্রদ্ধা জানান মোদি। জাম সাহেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশদের আশ্রয় দিয়েছিলেন। ছবি- পিটিআই
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 10:43 AM Aug 22, 2024Updated: 10:48 AM Aug 22, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
