Advertisement
হাতুড়ির ঘায়ে ভাঙল মুজিব-মূর্তি, গণভবনে লুঠতরাজ, ছবিতে জ্বলন্ত বাংলাদেশ
ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘিরে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ।
ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘিরে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। রবিবার কোটা আন্দোলন কার্যত হাসিনা হঠাও অভিযানে পরিণত হয়।
রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জেলায় আন্দোলনকারী, বিএনপি, জামাত, পুলিশ এবং আওয়ামি লিগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মৃতের সংখ্যা শতাধিক। পদত্যাগ করেছেন হাসিনা।
অগ্নিগর্ভ বাংলাদেশে সেনা সদর দপ্তরে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে রয়েছেন জাতীয় পার্টির দুই প্রবীণ নেতা আনিসুল ইসলাম ও মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন। শুরু হয়েছে বৈঠক। এই বৈঠকের পরেই জনতার উদ্দেশে বার্তা দেবেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
Published By: Akash MisraPosted: 05:22 PM Aug 05, 2024Updated: 05:39 PM Aug 05, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
