Advertisement
ভেজা শরীরে স্নানঘরে কার্তিক, পরনে শুধুই তোয়ালে
মহিলা মহলে কার্তিকের বেশ জনপ্রিয়তা। এমন ছবি দেখলে তা হবে নাইবা কেন!
সময়ের সঙ্গে সঙ্গে বলিউডে অপরিহার্য হয়ে উঠছেন কার্তিক আরিয়ান। মহিলা মহলে নায়কের বেশ জনপ্রিয়তা। এমন ছবি দেখলে তা হবে নাইবা কেন!
ভেজা শরীরে স্নানঘরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন কার্তিক। শরীরে মেদের ছিটেফোঁটাও নেই। বলিউডের তরুণ তুর্কির এই বোল্ড মেজাজেই ঘায়েল ফিমেল ফ্যানেরা।
পরিবারের সবাই ডাক্তার। কার্তিক নিজে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। কিন্তু চোখে তাঁর ছিল অভিনয়ের স্বপ্ন। মা-বাবাকে লুকিয়েই সিনেমার জন্য অডিশন দিতে যেতেন।
প্রথম ছবি 'প্যায়ার কা পঞ্চনামা'তে সুযোগ পাওয়ার পরই বাড়িতে নিজের অভিনয় প্রেমের কথা জানান। এই ছবির সিক্যুয়েলেও কার্তিককে দেখা যায়।
Published By: Suparna MajumderPosted: 04:20 PM Jul 20, 2024Updated: 04:20 PM Jul 20, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
