Advertisement
করবা চৌথে সেজে উঠলেন মৌনি, ক্যাটরিনা, শিল্পা, রবিনারা, দেখে নিন বলি ডিভাদের সাজ
বিয়ের পর এটাই প্রথম করবা চৌথ মৌনি ও ক্যাটরিনার।
স্বামীর আয়ু বৃদ্ধি হোক। সংসারে আসুক সুখ সমৃদ্ধি। গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে করবা চৌথ। ছাকনির আড়ালে চাঁদ ও স্বামীর মুখ দেখে এদিন উপোস ভাঙেন স্ত্রীরা। চলে করবা চৌথের পুজোও। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি সবাই-ই পালন করলেন করবা চৌথ। করবা চৌথের সাজে দেখা গেল মৌনি রায়কে। Photo: Instagram
বিয়ের পর এটাই প্রথম করবা চৌথ মৌনি রায়ের। হাতে লাগালেন মেহেন্দি। মেহেন্দির নকশায় উঠে এল শিব-পার্বতী। Photo: Instagram
রবিনাও সাজলেন কমলা রঙের শাড়িতে। মাথার খোপায় দিলেন ফুল। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। Photo: Instagram
প্রতিবারেই বেশ বড় করে করবা চৌথ পালন করলেন শিল্পা শেট্টি। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি শুটিং করতে গিয়ে পায়ে আঘাত লেগেছিল শিল্পার। Photo: Instagram
Published By: Akash MisraPosted: 08:22 PM Oct 13, 2022Updated: 12:14 PM Oct 14, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
