Advertisement
বক্স অফিসে সফল হোক 'দোবারা', কালীঘাটে ছবির সাফল্য কামনায় পুজো দিলেন তাপসী পান্নু
স্প্যানিস ছবি 'মিরাজে'র রিমেক 'দোবারা'।
শুক্রবার মুক্তি পেয়েছে তাপসী পান্নুর নতুন ছবি 'দোবারা'। ছবিটি ইতিমধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। ছবির সাফল্য কামনায় শুক্রবার কালীঘাটে পুজো দিলেন তাপসী ও ছবির নায়ক পাভেল গুলাটি।
বৃহস্পতিবারই কলকাতা পা রাখেন তাপসী। সাংবাদিক বৈঠকে তাপসী জানিয়েছেন কলকাতা তাঁর প্রিয় শহর। তাপসীর কথায়, এতবার তিনি কলকাতায় এসেছেন যে নিজেকে বাঙালিই মনে হয় তাঁর।
Published By: Akash MisraPosted: 05:52 PM Aug 19, 2022Updated: 05:53 PM Aug 19, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
