Advertisement
সাধারণ সাজেই সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে মন কাড়লেন ভিকি-আলিয়ারা, দেখুন অ্যালবাম
সাদা-কালো পোশাকে সেজেছিলেন নবদম্পতি।
রবিবার রাতে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশন ছিল জমজমাট। সিক্যুইনের শাড়ি পরে শাশুড়ি নীতু কাপুর ও পরিচালক বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে পোজ দেন আলিয়া।
স্ত্রী নাতাশা দালালের সঙ্গে রিসেপশনে হাজির হয়েছিলেন বরুণ ধাওয়ান। ব্ল্যাকের কম্বিনেশনেই সেজেছিলেন আয়ুষ্মান খুরানা ও তার স্ত্রী তাহিরা।
শাহরুখ, দীপিকা, ক্যাটরিনা না আসতে পারলেও সিড-কিয়ারার নিমন্ত্রণ রক্ষা করেন গৌরী খান, ভিকি কৌশল ও রণবীর কাপুর।
স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে এসেছিলেন বিদ্যা বালান। রীতেশ ও জেনেলিয়াও হাসিমুখে পোজ দেন পাপারাজ্জির ক্যামেরার সামনে।
Published By: Suparna MajumderPosted: 09:29 AM Feb 13, 2023Updated: 09:29 AM Feb 13, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
