Advertisement
সান্টার পোশাকে ছোট্ট যুবান ও ঈশান, আগুন ঝরালেন মালাইকা, দেখুন তারকাদের বড়দিনের সাজ
সান্টার সাজে কেমন লাগছে আপনার প্রিয় তারকাদের?
লাল টুপি, লাল সোয়েটার। মা শুভশ্রীর সঙ্গে ক্রিসমাস ট্রি সাজাল খুদে যুবান। বাবা পরিচালক রাজ চক্রবর্তী সুযোগ পেয়ে ক্লিক করলেন ছবি। খুদে যুবানের এই ছবি দেখে নেটিজেনরা বলল, বড়দিনের মিষ্টি সান্টা।
খুদে ঈশানকে সান্টার পোশাক পরিয়ে বড়দিনের সেলিব্রেশনে মেতে উঠলেন নুসরত জাহান। ইনস্টাগ্রামে ছবি পোস্ট হতেই লাইকের বন্যা। খুদে ঈশানের ছবি দেখে আদরে ভরিয়ে দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
পরনে কলাপাতা রঙের পোশাক। মাথায় লাল টুপি। বড়দিনে ঠিক এমনটাই সাজলেন অভিনেত্রী সোহিনী সরকার। সোহিনীর এই ছবি নিয়ে নেটিজেনদের মধ্য়ে আলোচনা শুরু। আসলে মন্দার সিরিজের পর সোহিনী এখন টলিউডের নয়নের মণি।
মিমির বড়দিন শুরু গতকাল থেকে। তবে এবারের বড়দিনটা মিমির কাছে একেবারে আলাদা। স্পটলাইট থেকে দূরে থেকে মিমি এবার দুঃস্থ মানুষের হয়ে নিজেই সাজলেন সান্টা। মধ্যরাতে শহরের পথে নেমে পাশে দাঁড়ালেন ফুটপাথবাসীদের।
বড়দিন উপলক্ষে নিজের লাল রঙে মুড়ে ফেললেন অভিনেত্রী পাওলি দাম। ইনস্টাগ্রামে পাওলির এই বোল্ড ছবি দেখে নেটিজেনদের মধ্যে হইচই।
রাজ কুন্দ্রার পর্ন কাণ্ড ভুলে গিয়ে বড়দিনের সেলিব্রেশনে মেতে উঠলেন শিল্পা শেট্টি। ক্রিসমাস ট্রির সামনে ক্য়ামেরায় পোজ দিলেন শিল্পা। অনুরাগীদের জানালেন শুভেচ্ছা।
Published By: Akash MisraPosted: 06:56 PM Dec 25, 2021Updated: 08:34 PM Dec 25, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
