Advertisement
লিয়েন্ডারকে দলে নেওয়া থেকে মন্দিরে পুজো, দেখুন গোয়ায় মমতার দিনভর কর্মসূচির অ্যালবাম
শনিবারই গোয়া থেকে কলকাতায় ফিরছেন মমতা।
গোয়ায় মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন তিনি। গোয়ার বিজেপি সরকারকে তোপ দাগেন। মমতা বলেন, "এখানকার মৎস্যজীবীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।"
গোয়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। সেখানেই মমতার দলে যোগ দেন বিশিষ্ট অভিনেত্রী নাফিসা আলি, মৃণালিনী দেশপ্রভু।
এদিনই তৃণমূলে যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজও। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।
মধ্যাহ্নভোজের পর গোয়ায় মন্দির পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঙ্গুয়েশি, মহালসা নারায়ণী এবং তপোভূমি মন্দিরে যান।
Published By: Sayani SenPosted: 10:22 PM Oct 29, 2021Updated: 10:22 PM Oct 29, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
