Advertisement
তৃতীয়ায় কলকাতার একাধিক পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সুরুচি সংঘে বাজালেন ঢাক
ফের অন্য মেজাজে ধরা দিলেন মমতা।
তৃতীয়ার বিকেলে সুরুচি সংঘের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করলেন তিনি।
বরাবরই সাধারণের ভিড়ে মিশে যেতেই পছ্ন্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দোকানে চা বানানো হোক, বা আদিবাসী ছন্দে পা মেলানো, একাধিকবার একাধিক রূপে ধরা দিয়েছেন তিনি। সোমবার সুরুচি সংঘে কাঁধে ঢাক নিয়ে দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে।
মুখ্যমন্ত্রী একা নন, ফিরহাদ হাকিমও বাজালেন ঢাক। তাঁদের এই ভূমিকায় দেখে আনন্দের জোয়ারে ভাসলেন স্থানীয়রা।
আলিপুর বডিগার্ড লাইনের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। কলকাতার বুকে আরও কয়েকটি ও ভারচুয়ালি জেলার পুজোর সূচনাও করেছেন মমতা।
মঙ্গলবার ত্রিধারা সম্মেলনীর পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একডালিয়া এভারগ্রিন-সহ আরও বেশ কয়েকটি পুজোর সূচনা করেছিলেন তিনি।
এবছর মহালয়া থেকেই কলকাতা-সহ বিভিন্ন জায়গায় পুজোর উদ্বোধন হচ্ছে। ইতিমধ্যেই প্যাণ্ডেলে প্যাণ্ডেলে মানুষের ভিড়।
Published By: Tiyasha SarkarPosted: 06:43 PM Sep 28, 2022Updated: 05:35 PM Sep 29, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
