Advertisement
মমতার পরশ মুখ্যমন্ত্রীর, এসএসকেএমে গিয়ে দেখে এলেন চিংড়িহাটায় দুর্ঘটনায় আহতদের
দুর্ঘটনায় জখম মোট ৭ জন।
দিল্লি থেকে ফেরার পথে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ঢুকে পড়লেন ট্রমা কেয়ার সেন্টারে।
বৃহস্পতিবার দুপুরে চিংড়িহাটায় দুর্ঘটনায় আহতরা ভরতি এসএসকেএমে। এদিন দুপুরে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।
সুঁচ ফোটাতে গিয়ে রক্তাক্ত হয়েছেন একজন, তা নিয়ে ট্রমা কেয়ার ইউনিটের উপর বিরক্তি প্রকাশও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আহত প্রত্যেকের কাছে গিয়ে তাঁদের শারীরিক সমস্যার কথা শোনেন। চিকিৎসকদের নির্দেশ দেন প্রয়োজনীয় চিকিৎসার।
Published By: Tiyasha SarkarPosted: 09:14 PM Dec 08, 2022Updated: 09:14 PM Dec 08, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
