Advertisement
'প্রিয় প্রধানমন্ত্রী'র হাতে রাখি পরিয়ে চুমু খুদের, দেখুন রাখি উৎসবের নানা মুহূর্ত
কচিকাঁচাদের সঙ্গে রাখি উৎসবে মাতলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
রাখির উৎসবে মেতেছে গোটা দেশ। হাতে রাখি পরিয়ে কোথাও ভ্রাতৃত্বের বন্ধন তো বন্ধুত্বের বন্ধন অটুট হল। আর এই উৎসবে বাকিদের মতো শামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
বুধবার রাখিবন্ধন উপলক্ষে দিল্লির এক স্কুলে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে কচিকাঁচাদের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটান তিনি। খুদে ছাত্রীরা মোদির হাতে রাখি বেঁধে দেয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মোদির রাখি সেলিব্রেশনের ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে, এক বাচ্চা রাখি বাঁধার পর মোদির গালে চুমু খাচ্ছে। আবার অনেক বাচ্চা রাখির জন্য বিশেষ পোশাকেও সেজে হাজির হয়েছিল স্কুলে।
এর আগে X মাধ্যমে দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। লেখেন, "আমার গোটা পরিবারকে রাখির শুভেচ্ছা। ভাই-বোনের মধ্যে বিশ্বাসের এই অটুট বন্ধনই আমাদের সংস্কৃতি।"
Published By: Sulaya SinghaPosted: 05:27 PM Aug 30, 2023Updated: 05:27 PM Aug 30, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
