Advertisement
ক্লাব কেরিয়ারে ৮০০ গোলের নজির রোনাল্ডোর, কোন দলের হয়ে কী রেকর্ড সিআর সেভেনের?
আল নাসেরের জার্সিতে 'অধ্যায় সমাপ্ত' রোনাল্ডোর।
ক্লাব কেরিয়ারে ৮০০তম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে রেকর্ড বিশ্বে অন্য কোনও ফুটবলারের নেই। এবারের সৌদি প্রো লিগের শেষ ম্যাচে আল ফাতেহের বিরুদ্ধে গোল করেন আল নাসের তারকা।
আল নাসেরের হয়ে ১১১টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। করেছেন ৯৯টি গোল। তবে শততম গোলটি সম্ভবত আর করা হবে না। সোমবার ম্যাচের পর তিনি ঘোষণা করেছেন, 'অধ্যায় সমাপ্ত'।
২০২২-এ ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে সৌদির ক্লাবে সই করেন সিআর৭। রেড ডেভিলসের জার্সিতে দ্বিতীয় দফায় করেন ২৪টি গোল। সব মিলিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৪৫।
২০১৮ সালে ইটালির ক্লাব জুভেন্টাসে সই করেন পর্তুগিজ কিংবদন্তি। ওল্ড লেডিজের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি না জিততে পারলেও দু'বার সিরি আ জিতেছেন। পেয়েছেন সুপার কাপও। ইটালিতে ১৩৪ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১০১।
ক্লাব কেরিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন স্পেনের রিয়াল মাদ্রিদে। পাঁচটি ব্যালন ডি'ওর মধ্যে তিনটি জিতেছেন লস ব্ল্যাঙ্কোসের হয়েই। ২০০৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে স্পেনের রাজধানীতে আসেন। মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে রোনাল্ডোর মোট গোল ৪৫০।
২০০৯-২০১৮ এই সময়ে মেসি-রোনাল্ডো দ্বৈরথের সেরা সময়টা দেখেছে ফুটবল বিশ্ব। চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। একবার লা লিগা। এল ক্লাসিকোতে তাঁর গোল সংখ্যা ১৮।
Published By: Arpan DasPosted: 05:04 PM May 27, 2025Updated: 05:12 PM May 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
