Advertisement
রুক্মিণীর সঙ্গে গ্রিসে পাড়ি দেবের! মিষ্টি জুটির রোম্যান্টিক ছবি ভাইরাল
এর আগে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন দেব ও রুক্মিণী।
বক্স অফিসে কাছের মানুষ। আর দেব তাঁর কাছের মানুষকে নিয়ে বেড়িয়ে পড়েছেন ঘুরতে। কাকপক্ষী যাতে টেরা না পায়, তাই রুক্মিণী আর দেব গোপনেই চম্পট। তা কোথায় গেলেন? ছবি- ইনস্টাগ্রাম
দেব ও রুক্মিণীর পায়ের তলায় সরষে। একটু অতীতে যান। দেখবেন, ছবি রিলিজের পর পরই টুক করে ছুটি কাটাতে চলে যান দেব-রুক্মিণী। এবারটাও সেই নিয়মই মানলেন। ছবি- ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন রুক্মিণী। তা দেখে বোঝা যাচ্ছে দুজনে মিলে গ্রিসে উড়ে গিয়েছেন। রুক্মিণীর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন দেব। রুক্মিণী যেখানে একাধিক ছবি আপলোড করেছেন। দেব কিন্তু মাত্র একটা ছবি পোস্ট করেই ক্ষান্ত দিয়েছেন। ছবি- ইনস্টাগ্রাম
Published By: Akash MisraPosted: 04:27 PM Oct 07, 2022Updated: 04:27 PM Oct 07, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
