Advertisement
দিনভর ভোট উৎসবে মাতলেন সেলেব থেকে রাজনীতিবিদরা, দেখুন নানা মুহূর্তের ছবি
ধরা পড়ল বিক্ষিপ্ত অশান্তির ছবিও।
৯৩ নম্বর ওয়ার্ডে ভোট দিলেন টলিউডের সুপারস্টার তথা তৃণমূল সাংসদ দেব। বলেন, তৃণমূলের আমলে কলকাতার অনেক উন্নতি হয়েছে। আগামিদিনে আরও হবে।
৭৩ নম্বর ওয়ার্ডের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরেছেন মানুষ। আমি খুশি।' বলে মুখ্যমন্ত্রী।
সপরিবারে ভোট উৎসবে শামিল প্রাক্তন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এলাকার বিভিন্ন বুথ ঘুরে দেখলেন তিনি।
স্পষ্ট সিপিএম-কংগ্রেস-বিজেপির আঁতাঁত? পুরভোটে দুর্নীতির অভিযোগ তুলে বড়তলা থানার সামনে অবস্থানে বসেছে বিজেপি, কংগ্রেস ও বাম নেতৃত্ব। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি জানালেন তাঁরা।
Published By: Sulaya SinghaPosted: 08:42 PM Dec 19, 2021Updated: 08:42 PM Dec 19, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
