Advertisement
জলের স্রোতে বেসামাল বিকিনি! কী করলেন দিশা পাটানি? দেখুন ছবি
বহেমিয়ান মেজাজে জলকেলি নায়িকার।
বহেমিয়ান মেজাজ দিশা পাটানির। সময়, সুযোগ পেলেই তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে পড়েন। কখনও বন্ধুরা সঙ্গে থাকেন, কখনও আবার একাই বেড়াতে যান।
এবার নাকি থাইল্যান্ডে সময় কাটাচ্ছেন বলিউড সুন্দরী। সেখান থেকেই শেয়ার করেছেন এই জলকেলির ছবি। পড়ন্ত বেলায় অভিনেত্রীর রূপ যেন ঠিকরে পড়ছে।
একটি ছবিতে আবার জলের স্রোতে বেসামাল বিকিনি সামলাতে ব্যস্ত ছিলেন দিশা। সেই মুহূর্তেই হয়েছেন ক্যামেরাবন্দি। ছবি কে তুলেছেন? তা অভিনেত্রীই বলতে পারবেন।
‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পরিচিতি পান দিশা। তারপর টাইগার শ্রফের সঙ্গে ‘বাগী’, সলমন খানের সঙ্গে ‘রাধে’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন।
Published By: Suparna MajumderPosted: 02:59 PM May 05, 2024Updated: 03:51 PM May 05, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
