Advertisement
স্বপ্নে নিজেকে নগ্ন দেখছেন! জানেন এর অর্থ কী? কী বলছেন বিশেষজ্ঞরা
ঘুমের ভিতরে যে স্বপ্নই আসুক, প্রতিটিরই নেপথ্যে রয়েছে নির্দিষ্ট কারণ। জানুন কী বলেন বিশেষজ্ঞরা?
কথা বলে, 'সুখ স্বপনে, শান্তি শ্মশানে'। কিন্তু সত্যিই কি সব স্বপ্নে সুখ থাকে? সুখস্বপ্নের সমান্তরালে নানা ধরনের দুঃস্বপ্নও ঘুমের দফারফা করে দেয়। আবার বিচিত্র সব স্বপ্নও আসে। যার মধ্যে রয়েছে নিজেকে নগ্ন দেখার মতো আশ্চর্য স্বপ্ন। জানেন এই ধরনের স্বপ্ন কেন আসে ঘুমের ভিতরে? স্বপ্ন অনুযায়ী ব্যাখ্যাও আলাদা।
এক স্বপ্ন বিশেষজ্ঞ লরি লোয়েনবার্গ জানাচ্ছেন, স্বপ্নে যদি অস্বস্তি অনুভব করেন নিজেকে নগ্ন দেখে তাহলে এর নির্দিষ্ট অর্থ রয়েছে। হয়তো বাস্তব জীবনে আপনি এমন এক পরিস্থিতিতে রয়েছেন যেখানে সব সময় ভাবছেন, আপনাকে নিয়ে অন্যরা কী ভাবছে। অথবা আপনি কিছু লুকোতে চাইছেন। চাইছেন সেটা কোনওভাবেই প্রকাশ্যে না আসুক আপাতত। সেই উৎকণ্ঠাই এমন স্বপ্ন নির্মাণ করছে।
লোয়েনবার্গ জানাচ্ছেন, স্বপ্নদ্রষ্টা যদি দেখেন তাঁর নগ্নতার বিষয়টি আশপাশে থাকা কেউ খেয়ালই করছেন না তাহলে ব্যাপারটা অন্যরকম। যদি এমনটাই ঘটে, তবে এই স্বপ্নের মাধ্যমে হয়তো আপনার অবচেতন মন আপনাকে বোঝাতে চাইছে, যে বিষয়টি আপনাকে সবার সামনে লজ্জিত বা সমালোচিত হওয়ার মতো পরিস্থিতিতে ফেলছে বলে মনে হচ্ছে আসলে তা মোটেও বড় কোনও বিষয় নয়। আপনিই সেটাকে অযথা গুরুত্ব দিচ্ছেন।
আবার ধরা যাক, স্বপ্নে নগ্নাবস্থাতেও আপনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। লোয়েনবার্গের মতে, এটা ইঙ্গিত দিচ্ছে বাস্তব জীবনেও কোনও বিষয়ে নিজেকে মেলে ধরার সময় এসেছে। এই ধরনের স্বপ্ন সাধারণত খোলামেলা মনোভাব ও সততার প্রতীক। তাই এমন কোনও বিষয় থেকে নিজেকে মুক্ত করার কথা ভাবুন যা আপনি এতদিন গোপন করে রেখেছিলেন।
লোয়েনবার্গের মতে, স্বপ্নের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়গুলো সবসময়ই গুরুত্বপূর্ণ। তাই স্বপ্নে যদি আংশিক নগ্ন অবস্থায় থাকেন, তবে ভাবার চেষ্টা করুন শরীরের কোন অংশগুলো অনাবৃত ছিল। স্বপ্নে যদি আপনার পরনে শরীরের উপরের অংশের কোনও পোশাক না থাকে, তার মানে আপনি মনের গোপন কথা প্রকাশ করে ফেলেছেন। পরনে প্যান্ট বা নিচের পোশাক না থাকার অর্থ, আপনি নিজেকে অরক্ষিত মনে করছেন।
'ড্রিম ডিকশনারি ফর ডামিজ' গ্রন্থের লেখক পেনি পিয়ার্সের মতে স্বপ্নে নিজেকে সর্বসমক্ষে নগ্ন দেখার অর্থ আপনি নিজের 'খুঁত' ফাঁস হয়ে যাওয়া নিয়ে ভীত রয়েছেন। আর তাই স্বপ্নে নিজেকে বিনা সুতোয় দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে, যদি কখনও সখনও এমন স্বপ্ন দেখেন, স্বাভাবিক বলেই ধরে নিন। কিন্তু নিয়মিত এমন স্বপ্নে যদি বিব্রত হন, তাহলে অবশ্যই একজন মনস্তত্ত্ববিদের সঙ্গে কথা বলে নিন।
কোনও খাবার খাওয়ার পরেই শিশুটির অস্বস্তি হচ্ছে কি? প্রশ্ন করে জানুন, এই অস্বস্তি কী ধরনের। বুকজ্বালা, পেট ফোলাভাব অথবা শ্বাসকষ্ট হয় যদি, তবে তা বদহজম অথবা পেটের সমস্যা নাও হতে পারে। যেসব শিশুরা ল্যাকটোজ ইনটলারেন্ট, অর্থাৎ দুগ্ধজাত খাবার যাদের পেটে সহ্য হয় না, তাদের অ্যালার্জির বহিঃপ্রকাশ এমন হতে পারে। তাই শিশু দুধ না খেতে চাইলে, এই সম্ভাবনাটিও খতিয়ে দেখতে হবে।
Published By: Biswadip DeyPosted: 05:41 PM Jun 20, 2026Updated: 08:08 PM Jun 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
