Advertisement
লাস্যময়ীদের ভিড়ে বিশ্বকাপের গ্যালারিতে বাড়ছে উষ্ণতা, ব্রাজিল-পর্তুগালকে টেক্কা ক্রোট সুন্দরীর!
বিশ্বকাপ মানে ফুটবলের ধুন্ধুমার লড়াই। এই সংগ্রাম যতটা ফুটবলারদের, ঠিক ততটাই গ্যালারি থেকে গলা ফাটানো ভক্তদেরও।
বিশ্বকাপ মানে ফুটবলের ধুন্ধুমার লড়াই। এই সংগ্রাম যতটা ফুটবলারদের, ঠিক ততটাই গ্যালারি থেকে গলা ফাটানো ভক্তদেরও। কেউ সারাজীবনের সম্বলটুকু নিঃশেষ করে একটিবার খেলা দেখতে আসেন, কেউ বা দীর্ঘ পথ পাড়ি দিয়ে। আবার ভক্তকুলের কেউ কেউ গ্যালারিতে জায়গা করে নেন নজরকাড়া সাজে। বিশ্বের সবপ্রান্তের টুকরো টুকরো ছবি যেন ঝলমলিয়ে ওঠে বিশ্বকাপের গ্যালারিতে।
ফুটবলভক্তদের মধ্যে নজর কাড়েন লাস্যময়ী সুন্দরীরাও। ম্যাচের ফাঁকে ফাঁকে সম্প্রচারকারী ক্যামেরার লেন্সও খুঁজে বেড়ায় প্রিয় দলের হয়ে গলা ফাটাতে আসা তরুণীদের। জার্সি পরে, গালে প্রিয় দলের পতাকা এঁকে এই সুন্দরীদের রূপ যেন আরও আকর্ষণীয় হয়ে ওঠে। মাঠে ফুটবলারদের পারফরম্যান্স যেমনই হোক না কেন, গ্যালারিতে বসা এই সুন্দরীরা সমানতালে গলা ফাটান।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্স জার্মানির। ছোট্ট দেশ কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। দুর্দান্ত পারফরম্যান্সে জামাল মুসিয়ালা-নিকো শ্লটারবেকদের নিয়ে যেমন চর্চা চলছে, তেমনি আলোচনায় উঠে এসেছেন জার্মান সুন্দরীরাও। গ্যালারিতে বসে নিজের দলকে সমর্থন করেছেন, দলের সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন।
চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার স্পেন আটকে গিয়েছে প্রথম ম্যাচেই। অখ্যাত কেপ ভার্দের বিরুদ্ধে ০-০ ড্র করেছেন লামিনে ইয়ামালরা। গোলকিপার ভোজিনহার দস্তানাতেই আটকে গিয়েছে স্প্যানিশ আর্মাডার যাবতীয় আক্রমণ। দলের এমন পারফরম্যান্সে হতাশ স্প্যানিশ ভক্তকুল। গ্যালারিতে থাকা স্প্যানিশ লাস্যময়ীদেরও মন ভেঙেছে। স্পেন থেকে সুদূর মার্কিন মুলুকে পাড়ি দিয়েও দলের জয় দেখতে পারেননি।
পর্তুগাল থেকে দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড থেকে কঙ্গো-বিশ্বের সবপ্রান্তের দেশ খেলছে বিশ্বকাপে। তাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান। ভূগোলের সঙ্গে সঙ্গে বদলে যায় সৌন্দর্যের সংজ্ঞাও। গায়ের রং, মুখের আদল, পোশাকআশাক, আনন্দ প্রকাশের ভঙ্গি সবকিছুতেই ভিন্নতা চোখে পড়ে। কিন্তু তরুণী সমর্থকদের সৌন্দর্য ম্লান হয় না। গ্যালারির ঔজ্জ্বল্য অনেকখানি বাড়িয়ে তোলে তাঁদের উপস্থিতি।
মেসির হ্যাটট্রিকে এবারের বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছে আর্জেন্টিনা। গতবারের চ্যাম্পিয়নদের প্রথম প্রতিপক্ষ ছিল আলজিরিয়া। ৩-০ ফলে সেই ম্যাচ জিতেছে লা আলবিসলেস্তে। গ্রুপ পর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামবেন মেসিরা। মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন আর্জেন্টিনার বহু সমর্থক। লাস্য়ময়ী সুন্দরীরাও গলা ফাটাচ্ছেন মেসির হয়ে।
নেইমারের চোট বিতর্কে জেরবার ব্রাজিল শিবির। প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গিয়েছে সেলেকাও। সেই ম্যাচের পর ব্রাজিলের ড্রেসিংরুমে বেশ তর্কাতর্কি হয়েছে বলেও সূত্রের খবর। প্রিয় দলের এহেন দশায় হতাশ ব্রাজিল সমর্থকরা। সোশাল মিডিয়ায় ব্রাজিল ফ্যানদের হতাশ মুখের ছবি ভাইরালও হয়েছে। হাইতির বিরুদ্ধে ছন্দে ফিরুক তাঁদের দল, আশা লাস্যময়ী ভক্তদেরও।
খোলামেলা পোশাকে স্টেডিয়ামে হাজির হয়ে বারবার শিরোনামে উঠে এসেছেন ক্রোয়েশিয়ার হট মডেল ইভানা নল। এবারের বিশ্বকাপেও এলেন তিনি, ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচে। ৩০ বছর বয়সি ইভানা এক সময়ে ক্রোয়েশিয়ার সেরা সুন্দরী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গতবার বিশ্বকাপে তিনি বলেছিলেন, ক্রোয়েশিয়া চ্যাম্পিয়ন হলে তিনি নগ্ন হয়ে হাজির হবেন!
Published By: Anwesha AdhikaryPosted: 07:23 PM Jun 19, 2026Updated: 07:27 PM Jun 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
