Advertisement
সৈকতে সুন্দরী নায়িকা, চিনতে পারছেন এই বং বিউটিকে?
কলকাতার এই মেয়ের দাপট হিন্দি টেলিভিশনে।
কলকাতার মেয়ে। তবে দাপট তাঁর হিন্দি টেলিভিশনে। কাজের ফাঁকে সময় পেলেই সমুদ্রের কাছে চলে যান টিনা দত্ত। নীল জল আর সাদা বালিই যেন তাঁর নিশ্চিন্তের ঠিকানা।
শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেন টিনা। তার পর একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেন। ঋতুপর্ণ ঘোষের 'চোখের বালি' ছবিতেও ছিলেন তিনি।
তবে টিনার কেরিয়ারের নয়া মোড় আসে মুম্বই পাড়ি দেওয়ার পর। হিন্দি সিরিয়ালের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান অভিনেত্রী।
'উত্তরণ', 'ডায়েন', 'হাম রহে না রহে হাম'-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন টিনা। 'বিগ বস'-এও দেখা গিয়েছে তাঁকে।
Published By: Suparna MajumderPosted: 07:05 PM Aug 09, 2024Updated: 07:06 PM Aug 09, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
