Advertisement
তৃষ্ণার্ত তারা! করণ জোহরের এই 'স্টুডেন্ট' আগুন ঝরাচ্ছেন নেটদুনিয়ায়
রাজ কাপুরের নাতির সঙ্গে নাকি প্রেম করতেন এই নায়িকা।
কেরিয়ার শুরু করেছিলেন গায়িকা হিসেবে। কিন্তু গ্ল্যামার দুনিয়ার টান আমোঘ। সেই টানেই ক্যামেরার সামনে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ তারা সুতারিয়ার।
অল্প বয়সেই ডিজনি চ্যানেলের ভিডিও জকি হয়েছিলেন তারা। এর পর কয়েকটি লিমিটেড এপিসোডের সিরিয়ালে অভিনয় করেন। ২০১৯ সালে করণ জোহরের হাত ধরে বলিউডে ডেবিউ হয় তারার।
'স্টুডেন্ড অফ দ্য ইয়ার ২' সিনেমায় মিয়ার চরিত্রে অভিনয় করেন তারা। সিদ্ধার্থ মালহোত্রা, রীতেশ দেশমুখ অভিনীত 'মরজাভাঁ' সিনেমায় তাঁকে দেখা যায় জোয়া হিসেবে।
এর পর 'তড়প', 'হিরোপন্তি ২', 'এক ভিলেন রিটার্নস' সিনেমায় অভিনয় করেছেন তারা। অভিনেত্রীর শেষ মুক্তি পাওয়া সিনেমা 'অপূ্র্ব'।
বলিউডের স্টারকিডদের সঙ্গে সর্বদা ওঠাবসা তারার। সুহানা, সানায়া থেকে আরিয়ান খান, অনন্যা পাণ্ডে সকলের সঙ্গেই তাঁর সদ্ভাব।
Published By: Suparna MajumderPosted: 04:38 PM Jul 09, 2024Updated: 04:57 PM Jul 09, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
