Advertisement
আরিয়ানের জেলমুক্তির পরই হ্যালোইনে মজলেন শাহরুখকন্যা সুহানা, দেখে নিন অন্যান্য তারকাদের সাজ
কেউ ভয়ংকর, কেউ উদ্ভট, যেন 'যেমন খুশি তেমন সাজো'তে মেতেছেন তারকারা।
মাদক মামলায় জামিন পাওয়ার পর শনিবার জেল থেকে ছাড়া পান আরিয়ান খান। আর কোনও চিন্তা নেই, এই ভাবনাতেই যেন হ্যালোইন পার্টিতে মজেছেন শাহরুখকন্যা সুহানা
সবাই পার্টি করবে তাহলে দেখবে কে? এমনই যেন ভাব করিনাপুত্র তৈমুর আলি খানের। স্যুইমিং পুলের সামনে ছেলে এই ছবিটি আপলোড করেই হ্যালোইনের শুভেচ্ছা জানিয়েছেন করিনা।
দাদা তৈমুর যখন জলকেলিতে ব্যস্ত, ছোট্ট ইনায়া চুটিয়ে হ্যালোইন পালন করছে। মেয়েকে সঙ্গ দিতে সোহা-কুণালও ভূতের বেশ ধারণ করেছেন।
মাথায় গোলাপি চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। চিনতে পারছেন এই মহিলাকে? ইনিই বাংলাদেশের অভিনেত্রী তথা সৃজিতপত্নী মিথিলা। বন্ধুদের সঙ্গে চুটিয়ে হ্যালোইন পার্টি করেছেন।
বিপাশা বসু যা করেন স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গেই করেন। হ্যালোইনেও তার অন্যথা হয়নি। পার্টিতে যাওয়ার আগেই স্বামীর সঙ্গে এই ছবিটি পোস্ট করেন অভিনেত্রী।
যাঁরা দেশের হয়ে ২২ গজে খেলেন, তাঁরা আবার হ্যালোইনও পালন করেন। সন্তানদের নিয়ে পার্টিতে মজেছিলেন বিরাট-রোহিতরা।
Published By: Suparna MajumderPosted: 06:41 PM Oct 31, 2021Updated: 06:41 PM Oct 31, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
