Advertisement
বেলুড়মঠে ফলহারিণী অমাবস্যা কেন এত বিশেষ ভাবে পালিত হয়? জেনে নিন ইতিহাস
নিয়ম মেনে বেলুড়মঠে উদযাপন হল ফলহারিণী আমাবস্য়া। দেখে নিন তার ছবি।
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত। যদিও অমাবস্যা তিথি গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে। তবে উদয় তিথি অনুসারে আজ অমাবস্যা পালন হবে।
শাস্ত্রে রয়েছে, এই তিথিতে মায়ের পুজো করলে মা সকলের মন্দ কর্মফল হরণ করে অভিষ্ট ফল ও মোক্ষ প্রদান করেন।
রামকৃষ্ণ মিশনে ফলহারিণী অমাবস্যা খুব ধুমধাম সহকারে পালিত হয়। কারণ ১২৮০ বঙ্গাব্দের ১৩ই জৈষ্ঠ ফলহারিনি কালীপুজোর দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী মা সারদাদেবীকে ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন, যা আধ্যাত্মিক ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা।
Published By: Akash MisraPosted: 10:59 AM Jun 06, 2024Updated: 12:41 PM Jun 06, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
