Advertisement
রাজনৈতিক বিবাদ ভুলে নবান্নে মমতা-অমিত শাহর সৌজন্য বিনিময়, দেখুন ছবি
বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর।
হাজারও রাজনৈতিক বিবাদের মধ্যে এক টুকরো সৌজন্যের ছবি। নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উষ্ণ অভ্যর্থনা মমতার। ছবি-পিন্টু প্রধান।
সরকারি অনুষ্ঠানে বৈরিতা ভুলে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় শাহ-মমতার। হাসিমুখে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ফুল তুলে দেন মুখ্যমন্ত্রী। ছবি-পিন্টু প্রধান।
শনিবার নবান্ন সভাগৃহে বৈঠকে যোগ দিতে এসে পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের অন্য তিন রাজ্য বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের প্রতিনিধিদের মুখোমুখি হন অমিত শাহ। ছিলেন সিকিমের প্রতিনিধিও। ছবি-পিন্টু প্রধান।
মমতার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবরাও উপস্থিত ছিলেন বৈঠকে। ছিলেন ওড়িশার প্রতিনিধিও। ছবি-পিন্টু প্রধান।
এই বৈঠকের পাশাপাশিই আলাদা করে মুখোমুখি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। প্রায় ১৬ মিনিটের সেই বৈঠকে বিএসএফ, সীমান্ত রক্ষা-সহ একাধিক একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ছবি-পিন্টু প্রধান।
Published By: Subhajit MandalPosted: 06:20 PM Dec 17, 2022Updated: 06:20 PM Dec 17, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
