Advertisement
নারকেল ফাটিয়ে, উইকেট পুজো করে ইডেনে নাইটদের প্রস্তুতি শুরু
কয়েক দিন আগে মুম্বই ইন্ডিয়ান্স সাজঘরেও এমন ছবি দেখা গিয়েছিল।
প্র্যাক্টিস শুরু হওয়ার আগে কেকেআর ক্রিকেটারদের দেখা গেল ইডেন গার্ডেন্সের বাইশ গজের দিকে হাঁটা দিচ্ছেন। পিচের ওপর তখন স্টাম্প পোঁতা। উইকেটে পৌঁছেই স্টাম্পে মালা পরিয়ে দিলেন ভেঙ্কটেশ আইয়ার। তারপর নারকেল ফাটালেন। কেকেআর ক্রিকেটারেরা সকলে মিলে সামিল হলেন সেই পুজোপাঠে।
কেকেআর শিবির থেকে বলা হল, যে কোনও শুভ কাজের আগে নারকেল ফাটানো বা ঈশ্বরকে প্রণাম করা ভারতীয় সংস্কৃতি। সেই কারণেই ঘরের মাঠে প্রথম প্র্যাক্টিস সেশনের আগে নারকেল ফাটিয়ে ও উইকেট পুজো করে মাঠে নামা হয়েছে।
২০১২ ও ২০১৪ - তিন বছরের ব্যবধানে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। কিন্তু তারপর থেকে দীর্ঘ ১০ বছর কেটে গিয়েছে। আর ট্রফির দেখা পায়নি শাহরুখ খান-জুহি চাওলার দল।
২০২২ সালে ফাইনালে উঠেও চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছে। এবার ট্রফি জিততে মরিয়া নাইট শিবির মেন্টর হিসাবে এনেছে গৌতম গম্ভীরকে।
শুক্রবার নাইটদের প্র্যাক্টিসে দেখা গেল, হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ ভরত অরুণের সঙ্গে কথা বলছেন নাইটদের দুবার ট্রফি দেওয়া গম্ভীর।
Published By: Sabyasachi BagchiPosted: 08:51 PM Mar 15, 2024Updated: 08:51 PM Mar 15, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
