Advertisement
ধরাশায়ী গতবারের চ্যাম্পিয়ন কেকেআর! 'ফ্লপ' ভেঙ্কটেশ, একনজরে রাহানে-নারিনদের রিপোর্ট কার্ড
কে কত নম্বর পেলেন?
অজিঙ্ক রাহানে (৭/১০): গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। কিন্তু এবার তাদের লড়াই থেমেছে অষ্টম স্থানে। ব্যাট হাতে যথেষ্ট দাপট দেখিয়েছেন অজিঙ্ক রাহানে। ১৩ ম্যাচে করেছেন ৩৯০ রান। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তাঁর নেতৃত্ব দিয়ে।
অঙ্গকৃষ রঘুবংশী (৬/১০): নাইট শিবিরের সম্ভাবনাময় মুখ। এবারও ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। ১২ ম্যাচে রান ৩০০। কিন্তু স্ট্রাইক রেট তুলনামূলকভাবে কম। ভালো শুরু করেও বড় রান করতে পারছেন না।
সুনীল নারিন (৭/১০): দল জিতুক বা হারুক, নিয়মিত ভালো খেলেছেন সুনীল নারিন। ১২ ম্যাচে করেছেন ২৪৬ রান। স্ট্রাইক রেট ১৭০.৮৩। তুলেছেন ১২টি উইকেটও।
রিঙ্কু সিং (৩/১০): অনেক আশা নিয়ে তাঁকে রিটেন করেছিল নাইটরা। কিন্তু সেই জায়গা রাখতে পারেননি। ১৩ ম্যাচে রান ২০৬। 'ফিনিশার'-এর দায়িত্ব সামলাতে ব্যর্থ।
আন্দ্রে রাসেল (৫/১০): নাইট তারকার 'মাসেল পাওয়ার' অনেকটাই কমেছে। দুয়েকটি ম্যাচে জ্বলে উঠলেও ধারাবাহিক নন। ১৩ ম্যাচে করেছেন ১৬৭ রান। স্ট্রাইক রেট ১৬৩.৭৩। বল হাতে ১৩ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট।
ভেঙ্কটেশ আইয়ার (১/১০): নিলামে ২৩ কোটি টাকায় তাঁকে কিনেছিল কেকেআর। কিন্তু পারফরম্যান্সে চূড়ান্ত 'ফ্লপ'। ১১ ম্যাচে রান মাত্র ১৪২। বরং পরের দিকে সুযোগ পেয়ে ভরসা জুগিয়েছেন মণীশ পাণ্ডে (৪/১০)।
রমনদীপ সিং (০/১০): একই অবস্থা রিটেইন করা তারকা রমনদীপের। ১১ ম্যাচে রান মাত্র ৪৭। নাইটদের ব্যর্থ হওয়ার কারণ লোয়ার অর্ডারের এই দুর্বলতাই।
কুইন্টন ডি'কক (২/১০): প্রোটিয়া তারকাকে ভাবা হয়েছিল ফিল সল্টের বিকল্প হিসেবে। কিন্তু ৮ ম্যাচে করেছেন মাত্র ১৫২ রান। পরে সুযোগ দেওয়া হয় রহমানউল্লাহ গুরবাজকে (৩/১০)। তিনি পাঁচ ম্যাচে করেছেন ৭৪ রান।
বরুণ চক্রবর্তী (৭/১০): বোলারদের মধ্যে সবচেয়ে সফল বরুণ চক্রবর্তী। ১৩ ম্যাচে তুলেছেন ১৭ উইকেট। মইন আলিকে (৫/১০) মাত্র ৬টি ম্যাচে খেলানো হয়, তুলেছেন ৬টি উইকেট।
Published By: Arpan DasPosted: 07:03 PM May 26, 2025Updated: 07:03 PM May 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
