Advertisement
সঞ্চালিকা সঞ্জনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বুমরাহ, দেখুন বিয়ের অ্যালবাম
উপস্থিত অতিথিদের প্রত্যেককেই নাকি মোবাইল সঙ্গে আনতে বারণ করা হয়েছিল।
জল্পনায় ইতি ঘটিয়ে সোমবার নতুন ইনিংসে পা রাখলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টিভি সঞ্চালিকা সঞ্জনা গণেশন।
গোয়ায় (Goa) চার হাত এক হল তারকা জুটির। সোশ্যাল সাইটে নিজেই ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর দেন ভারতীয় পেসার। জানিয়েছেন, "আজ জীবনের অন্যতম সেরা দিন। আপনাদের এই খবর জানাতে পেরে আমি আপ্লুত।"
উপস্থিত অতিথিদের প্রত্যেককেই নাকি মোবাইল সঙ্গে আনতে বারণ করা হয়েছিল। কারণ পাত্র বা পাত্রী কেউই বিষয়টি নিয়ে বেশি হইচই চাননি।
Published By: Sulaya SinghaPosted: 09:00 PM Mar 15, 2021Updated: 09:00 PM Mar 15, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
