Advertisement
'সর্বক্ষণ নেশাতুর মৌনী', ডিভোর্সের পর নায়িকার আচরণ নিয়ে ফাঁস চাঞ্চল্যকর তথ্য!
অভিনেত্রীকে নিয়ে কে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন?
বৈশাখের কালবেলায় গত ১২ মে মৌনী রায়ের বিচ্ছেদের গুঞ্জন ঢেউয়ের মতো আছড়ে পড়েছিল সিনেপাড়ায়। সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনে সিলমোহর দিয়ে জানিয়েছিলেন, দাম্পত্য ভাঙলেও তাঁদের বন্ধুত্ব চিরন্তন। তারপর থেকেই যেন নায়িকার গতিবিধিতে আরও বেশি করে নজর পাপারাজ্জিদের। ডিভোর্স ঘোষণার পর কান ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েছিলেন। এবার মৌনী রায়কে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস!
সম্প্রতি সিদ্ধার্থ কাননের পডকাস্টে সিমি চান্দোকে নামে জনৈক প্রবীণ সাংবাদিক বিস্ফোরক দাবি করে বসেন মৌনী সম্পর্কে। পাপারাজ্জিরা যে সেলেবপাড়ার সদস্যদের গতিবিধির হাঁড়ির খবর রাখেন, সেটা বলাই বাহুল্য। খান-কাপুর, বচ্চন থেকে টেলিপাড়ার তারকারা কখন কোথায় যান, কাদের সঙ্গে ওঠাবসা করেন, যাবতীয় খুঁটিনাটি ছবিশিকারীদের নখদর্পণে থাকে।
সেই প্রেক্ষিতেই তারকাদের জনসমক্ষে উপস্থিতি নিয়ে প্রবীণ সাংবাদিক সিমি চান্দোকেকে প্রশ্ন করা হয়েছিল ওই পডকাস্টে। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল- 'এমন কোনও অভিনেতার নাম বলতে বলুন, যিনি সবসময় মদ্যপ বা নেশাগ্রস্থ অবস্থায় থাকেন।' এযাবৎকাল বহু তারকাই নিশিঠেক থেকে টলমল পায়ে বেরনোর সময়ে ছবিশিকারীদের লেন্সবন্দি হয়েছেন। যার জেরে কটাক্ষ, সমালোচনার শিকারও হতে হয়েছে তাঁদের।
সর্বক্ষণ 'মদ্যপ' থাকেন, এমন সেলেবদের নাম বলতে গিয়ে সিমি উত্তরে সঞ্জয় দত্তের নাম নেন। এরপরই তিনি যে দাবি করে বসেন, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত এখন নেটভুবনে চর্চার শিরোনামে। প্রবীণ সাংবাদিক সিমি বলেন, "আমি আজ পর্যন্ত মৌনীর এমন কোনও ভিডিও দেখিনি, যেখানে ওকে স্বাভাবিক বলে মনে হয়েছে। উনি সবসময়েই নেশার ঘোরে থাকেন!"
টিনসেল টাউনের চর্চিত নায়িকার সম্পর্কে এহেন মন্তব্য নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়তেও সময় নেয়নি। যা কিনা আবারও পঁচিশ সালের এক বিতর্ককে উসকে দিয়েছে। সেবছর পয়লা জানুয়ারি স্বামী সুরজ নাম্বিয়ার, ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানি এবং অন্যদের সঙ্গে একটি বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মৌনী। সেদিন যে অবস্থায় ক্যামেরাবন্দি হন নায়িকা, সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বাঁধে।
ঠিক কী ঘটেছিল? ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, পার্টিশেষে মুম্বইয়ের এক নিশিঠেক থেকে বেরনোর সময়ে গাড়ির উদ্দেশে হেঁটে যাওয়ার পথে মৌনী টাল সামলাতে না পেরে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান, তৎক্ষণাৎ তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন স্বামী সূরজ এবং বন্ধু দিশা। অভিনেত্রীর অভিব্যক্তিও স্বাভাবিক বলে মনে হয়নি অনেকের। একাংশ কৌতূহলও প্রকাশ করেন যে, 'মৌনী কি মদ্যপ?'
এছাড়াও একাধিকবার বন্ধুদের সঙ্গে হ্যা-আউট করে বেরনোর সময়ে মৌনী রায়ের বেসামাল মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারীরা। সেকথাই সিদ্ধার্থ কাননের পডকাস্টে তুলে ধরেন সিমি চান্দোকে নামে জনৈক প্রবীণ সাংবাদিক। যা কিনা এইমুহূর্তে চর্চার শিরোনামে। যদিও নায়িকা কোনওদিনই নিন্দা-বিতর্ককে পাত্তা না দিয়ে নিজের শর্তে থেকেছেন।
Published By: Sandipta BhanjaPosted: 04:23 PM Jul 04, 2026Updated: 04:59 PM Jul 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
