Advertisement
নববর্ষের প্রাক্কালে কালীঘাটে পুজো মমতার, সকলকে জানালেন নববৈশাখের শুভনন্দন
ঘুরে দেখলেন মন্দির চত্বরের সংস্কারের কাজও।
প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখের ঠিক আগের দিন কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রতি বছরই এই দিনে পুজো দেন মুখ্যমন্ত্রী। আরতি করেন। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ঘুরে দেখলেন মন্দির চত্বরের সংস্কারের কাজও।
শুক্রবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রী আসবেন বলে মন্দির চত্বর ঘিরে ছিল আঁটসাট নিরাপত্তা।
পুজো দিয়ে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশের জন্য, বাংলার জন্য, সকলের মঙ্গলের জন্য পুজো দিয়েছেন তিনি। একইসঙ্গে প্রত্যেককে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
কালীঘাট মন্দিরে পুজো সেরে ওই এলাকারই নকুলেশ্বর ভৈরব মন্দিরেও যান মুখ্যমন্ত্রী। শিবের মাথায় জল ঢেলে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করেন।
Published By: Sulaya SinghaPosted: 08:20 PM Apr 14, 2023Updated: 08:21 PM Apr 14, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
