Advertisement
দুর্গাপুরের বসতিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৭০ টি বাড়ি, আশ্রয়হীন বহু
সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই অগ্নিকাণ্ড বলে অনুমান দমকল আধিকারিকদের।
দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ড প্রান্তিকার তালতলা বসতিতে বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলে উঠল একের পর এক ৭০ টি বাড়ি। ছবি-উদয়ন গুহরায়।
মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন বসতির বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। ছবি-উদয়ন গুহরায়।
দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে স্থানীয়রা। কিন্তু তাতে লাভ হয়নি। একাধিক সিলিন্ডার বিস্ফোরণের জেরে দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। ছবি-উদয়ন গুহরায়।
দমকলের ৪ টি ইঞ্জিনের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন। তবে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে বসতিটি। ছবি-উদয়ন গুহরায়।
Published By: Tiyasha SarkarPosted: 01:42 PM Feb 10, 2023Updated: 01:42 PM Feb 10, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
