Advertisement
'নিজেকে যৌনকর্মী বলে মনে হচ্ছিল', ক্ষোভে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা থেকে সরলেন 'মিস ইংল্যান্ড'
৭৪ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনও প্রতিযোগী 'মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা থেকে সরলেন 'মিস ইংল্যান্ড' ম্যাগি মিলা। ঠিক কী কারণে প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসলেন? তা নিয়ে জল্পনার মাঝে বোমা ফাটালেন ম্যাগি।
ম্যাগির দাবি, বিশ্বসুন্দরী প্রতিযোগীদের সকাল থেকে নাকি নানা ধরনের পোশাক, সেই সঙ্গে মানানসই মেকআপ করতে হয়। আর সেভাবে কার্যত উপস্থিত পুরুষদের মনোরঞ্জন করতে হয়। যা মোটেও ভালো লাগেনি তাঁর।
"আমার মূল্যবোধে ধাক্কা লাগছিল। নিজেকে যেন যৌনকর্মী বলে মনে হচ্ছিল।" বিস্ফোরক দাবি মিস ইংল্যান্ডের। অন্যান্য প্রতিযোগীর সঙ্গে অন্যায় হচ্ছে বলেই দাবি তাঁর।
৭৪ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনও প্রতিযোগী 'মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন। সে হিসাবে যেন নজির গড়লেন মিলা ম্যাগি।
Published By: Sayani SenPosted: 05:09 PM May 25, 2025Updated: 05:09 PM May 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
