Advertisement
'বাপিদা'র লক্ষ্মীপুজোয় মনামী ঘোষ, জমিয়ে আড্ডা দিলেন লাহিড়ী বাড়িতে, দেখুন অ্যালবাম
রানি-কাজলদের দুর্গাপুজোতেও গিয়েছিলেন। আচমকাই কেন মুম্বইতে টলিউড অভিনেত্রী?
দুর্গাপুজোর আগে গান রিলিজ করেছেন মনামী। তারপরই মুম্বইতে ছুটেছেন। সেখানকার বাঙালি তারকাদের সঙ্গে আড্ডাও দিচ্ছেন তিনি।
তবে শহর থেকে দূরে থাকলেও পুরোদস্তুর বাঙালিয়ানার আমেজ নিতে অষ্টমীর সকালে পৌঁছে গিয়েছিলেন নর্থ বম্বে সর্বজনীন। রানি-কাজলদের দুর্গাপুজোয় গিয়ে ভোগও খেয়েছেন মনামী ঘোষ।
এবার লক্ষ্মীপুজোতেও সেই বাঙালিয়ানা মিস করতে চাইলেন না অভিনেত্রী। কোজাগরীর দিন মনামী পৌঁছে গেলেন বাপি লাহিড়ীর বাড়ির পুজোয়।
পুজোর সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় ভাগও করে নিয়েছেন অভিনেত্রী। লাহিড়ীদের সঙ্গে পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি দেদার আড্ডাও দিতে দেখা গেল মনামী ঘোষকে।
প্রবাসী দুই বাঙালি তারকা গায়িকা অন্তরা মিত্র এবং অভিনেত্রী পায়েল ভট্টাচার্যের সঙ্গে আড্ডার মাঝে ছবিও তুলেছেন মনামী ঘোষ।
Published By: Sandipta BhanjaPosted: 07:44 PM Oct 29, 2023Updated: 09:47 AM Oct 30, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
