Advertisement
মাতৃদিবস পালনে ব্যস্ত বলিউড-টলিউডের সেলেবরা, একনজরে দেখুন অ্যালবাম
কেউ মায়ের স্মৃতিযাপন করলেন তো কেউ প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়ে মাতৃদিবস উদযাপন করলেন।
আমজনতার মতো সেলেবরাও সোশাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি শেয়ার করে মাতৃদিবস উদযাপনে মেতেছেন। মা অঞ্জনা ভৌমিকের সঙ্গে দুই মেয়েকে নিয়ে ছবি শেয়ার করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত।
মাতৃদিবসে ছেলে ঈশানের মুখ দেখালেন নুসরত জাহান। কেক কেটে মাকেও খাইয়ে দেওয়ার মুহূর্ত শেয়ার করেছেন তিনি।
স্মৃতির সরণিতে হেঁটে গিয়ে মা রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন প্রসেনজিৎ। মায়ের গালে স্নেহের চুম্বন আঁকতে দেখা গেল তাঁকে।
মায়ের সঙ্গে দেখা গেল 'মির্জা' স্টার অঙ্কুশের শৈশবের ছবি। দেখে চেনাই দায় যে, সেই সাদামাটা খুদে কিনা আজ টলিউড সুপারস্টার।
মা শর্মিলা ঠাকুরের সঙ্গে ছবি পোস্ট নবাবপুত্রী সোহা আলি খানের। মেয়ের সঙ্গেও তাঁর আদুরে ছবি দেখা গিয়েছে।
Published By: Sandipta BhanjaPosted: 08:09 PM May 12, 2024Updated: 08:09 PM May 12, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
