Advertisement
বাংলার আকাশে রহস্যময় আলো! চাঞ্চল্য তুঙ্গে
জেনে নিন এহেন আলোর আবির্ভাব রহস্য।
বৃহস্পতিবার সন্ধেয় আকাশে আচমকাই রহস্যময় আলো! ডায়মন্ড হারবারে এই দৃশ্য দেখে প্রথমে চমকে যান পথচলতি মানুষজন। পরে সেই আলোর ছবি, ভিডিও তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।
বর্ধমান শহরেও সন্ধে নামতেই আকাশে আলোর ছটা। ২ থেকে ৩ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল আলো। খোলা জায়গা থেকে ছবি, ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন উৎসাহী মানুষজন।
দিঘার সমুদ্রতটে ঘুরতে ঘুরতে পর্যটকদের চোখে পড়ে তীব্র আলোর জ্যোতি। প্রাথমিক বিস্ময় কাটার পর আলোর উৎস খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন সকলে।
Published By: Sucheta SenguptaPosted: 08:04 PM Dec 15, 2022Updated: 08:05 PM Dec 15, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
