Advertisement
ছবি পোস্ট করে বাংলায় নববর্ষের শুভেচ্ছা মোদি-মমতার, বিশেষ ভিডিও বার্তা অভিষেকের
পয়লা বৈশাখে শহরের আনাচে-কানাচে উৎসবের রং।
রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা ভাষায় লেখা একটি ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে তাঁর প্রার্থনা, প্রত্যেকের জীবনে যেন আনন্দ আসে। প্রত্যাশা পূরণ হয় ও স্বাস্থ্য ভাল থাকে। রাজ্যবাসীকে ফেসবুক ও টুইটারে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশেষ ভিডিও বার্তায় অভিষেক বলেন, "আসুন আমরা সকলে, আজকের দিনে সমস্ত ভেদাভেদ, সবরকম সংকীর্ণতার অচলায়তন ভেঙে, সকল কূপমণ্ডূকতা ত্যাগ করে, শপথ নিই কোনওরকম বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের শান্তি-সম্প্রীতি-সৌহার্দ ক্ষুণ্ণ না করতে পারে। আমরা গর্বিত আমরা বাঙালি, আমরা গর্বিত আমরা সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এক ও অভিন্ন।"
বৈশাখের প্রথম দিন মানেই হালখাতার ব্যস্ততা। দোকান-বাজার থেকে অফিস, বাড়ি সবখানেই এদিন পূজিত হচ্ছে লক্ষ্মী-গণেশ।
শহরের বিভিন্ন মন্দিরে শনিবার সকাল থেকেই উপচে পড়া ভিড়। গোটা বছরটা ভাল কাটার প্রার্থনায় পুজো দিচ্ছেন বাঙালিরা।
Published By: Sulaya SinghaPosted: 12:24 PM Apr 15, 2023Updated: 12:24 PM Apr 15, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
