Advertisement
জলতরঙ্গ ও বীণার ঝঙ্কার, 'বন্দেমাতরম' স্লোগানে চিনে সাদর অভ্যর্থনা মোদিকে
এসসিও বৈঠকে যোগ দিতে ৭ বছর পর চিনে পা রেখেছেন নরেন্দ্র মোদি।
এসসিও বৈঠকে যোগ দিতে ৭ বছর পর চিনে পা রেখেছেন নরেন্দ্র মোদি। শনিবার তিয়ানজিন শহরে তাঁকে সাদর অভ্যর্থনা জানাল জিনপিং প্রশাসন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন চিনের শীর্ষ আধিকারিকরা।
বিমানবন্দরেই ভারতের প্রধানমন্ত্রীর জন্য বেছানো হয় রেড কার্পেট। চিনের ঐতিহ্যবাহী নাচ-গানে মোদিকে স্বাগত জানান চিনের নৃত্যশিল্পীরা।
তিয়ানজিন শহরে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ হোটেলে প্রবেশ করার আগে মোদিকে অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। তাঁদের হাতে ছিল তেরঙ্গা ও মোদিকে ধন্যবাদ জানাতে বিশেষ ব্যানার।
হোটেলের প্রবেশপথে ভারতীয়রা স্লোগান তোলেন 'ভারত মাতা কি জয়', 'বন্দে মাতরম'। সেখানে থাকা ভারতীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
Published By: Amit Kumar DasPosted: 10:56 PM Aug 30, 2025Updated: 11:00 PM Aug 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
