Advertisement
ঠিক যেন রূপকথা! দেখুন রাকুলপ্রীত-জ্যাকির বিয়ের রঙিন ফটো অ্যালবাম
মুম্বইতে ফিরেই সাংবাদিকদের মিষ্টি বিলি তারকাদম্পতির।
তিন বছরের প্রেমের শুভ পরিণয়। ২১ ফেব্রুয়ারি গোয়ায় তারকাখচিত অনুষ্ঠানে বলিউড প্রযোজক তথা অভিনেতা জ্যাকি ভাগনানিকে বিয়ে করলেন রাকুলপ্রীত সিং।
তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা গোলাপি পোশাকে বিয়ের দিন সেজেছিলেন অভিনেত্রী। জ্যাকি ভাগনানিও তাই। আনন্দ করজ অনুষ্ঠানের জন্য দুধ সাদা লেহেঙ্গা আর পাঞ্জাবিতে সেজেছিলেন রাকুলপ্রীত-জ্যাকি।
প্রযোজক-অভিনেত্রীর বিয়ে যখন, তখন ফিল্মি কেত তো থাকবেই। রাকুলপ্রীত-জ্যাকির ক্ষেত্রেও তার অন্যথা হল না।
বন্ধু-পরিবারকে সাক্ষী রেখে পড়ন্ত বিকেলের নরম রোদে এক হল চারহাত। বলিউডি গানের তালে নেচেই বিয়ের আসর পর্যন্ত যান রাকুলপ্রীত।
বিয়ে করে শুক্রবারই মুম্বইতে ফিরেছেন সদ্য বিবাহিত তারকাদম্পতি। সাংবাদিকদের মিষ্টিও বিলি করেছেন রাকুলপ্রীত-জ্যাকি।
শুক্রবার রাকুলপ্রীত-জ্যাকি ভাগনানির ফিল্মি বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। আর শনিবার বিয়ের বেশ কিছু অদেখা ছবি শেয়ার করেছেন তারকাদম্পতি।
গোয়ার সমুদ্র সৈকতে ঠিক যেন স্বপ্নের বিয়ে। প্যাস্টেল শেডের থিমেই সেজে উঠেছিল রাকুলপ্রীত-জ্যাকির বিয়ের আসর।
Published By: Sandipta BhanjaPosted: 03:25 PM Feb 24, 2024Updated: 03:25 PM Feb 24, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
